গ্লোবাল রিক্রুটমেন্ট টিম বা বিশ্বজুড়ে কর্মী নিয়োগের দায়িত্বরত বিভাগ থেকে কয়েক শ কর্মী ছাঁটাই করছে গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট। কারণ, সামনের দিনে কোম্পানিটি আগের চেয়ে ধীরে কর্মী নিয়োগের পরিকল্পনা করেছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
এক প্রতিবেদনে বলা হয়, এটা আসলে কোম্পানি থেকে ছাঁটাই নয়। এই বিভাগের প্রায় বেশির ভাগকে গুরুত্বপূর্ণ ভূমিকায় নিয়োগ করা হবে। তা ছাড়া কোম্পানির ভেতরে-বাইরে কর্মীদের চাকরি খুঁজে পেতেও সহায়তা করবে অ্যালফাবেট। কোম্পানি গতকাল বুধবার এ ঘোষণা দেয়।
‘বড় প্রযুক্তি’র কোম্পানি হিসেবে অ্যালফাবেটই প্রথম এই প্রান্তিকে (জুলাই থেকে সেপ্টেম্বর) একসঙ্গে সর্বোচ্চসংখ্যক কর্মী ছাঁটাই করছে। মহামারি-পরবর্তী অর্থনৈতিক সংকটের মধ্যে ২০২৩ সালের শুরুতে বহু কর্মী ছাঁটাই করেছে মেটা, মাইক্রোসফট ও অ্যামাজন।
অ্যালফাবেটের ১২ হাজার কর্মী ছাঁটাই
ক্যালিফোর্নিয়ায় অবস্থিত অ্যালফাবেট গত জানুয়ারিতে ১২ হাজার কর্মী ছাঁটাই করেছে, যা কোম্পানির মোট জনবলের প্রায় ৬ শতাংশ।
কর্মসংস্থান কোম্পানি ‘চ্যালেঞ্জার, গ্রে ও ক্রিসমাস’ এক প্রতিবেদনে বলেছে, জুলাইয়ের চেয়ে আগস্টে যুক্তরাষ্ট্রে কর্মী ছাঁটাই বেড়েছে তিন গুণেরও বেশি, আর গত বছরের তুলনায় বেড়েছে চার গুণ।
রয়টার্সের এক জরিপে অর্থনীতিবিদদের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, গত ৯ সেপ্টেম্বরে শেষ হওয়া সপ্তাহে যুক্তরাষ্ট্রে বেকার ভাতার জন্য দাবি প্রায় ৮ শতাংশ বাড়তে পারে। আগের সাত দিনে এই সংখ্যা ছিল নিম্নমুখী। তখন বেকার ভাতার দাবি ১৩ হাজার কমে ২ লাখ ১৬ হাজারে নেমেছিল।

১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্মের পাশাপাশি গেমিং ও লাইভস্ট্রিমিং সেবাতেও আসছে নতুন বিধিনিষেধ।
১ ঘণ্টা আগে
একটি ছোট অ্যাপার্টমেন্টে একা বসবাস করেন ৭৮ বছর বয়সী বৃদ্ধা ব্যাং চুন-জা। এখন তাঁর দিন কাটছে শিশুর মতো দেখতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত একটি পুতুলের সঙ্গে কথা বলে। বাইরে থেকে ঘরে ফিরলে এই এআই পুতুলটি তাঁকে স্বাগত জানায়...
২ দিন আগে
হঠাৎ দেখা দেওয়া প্রযুক্তিগত বিভ্রাটের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। আজ শুক্রবার সন্ধ্যায় ফেসবুকে সমস্যা দেখা দেওয়ার পর রাত সাড়ে আটটার পর অনেক ব্যবহারকারী আবারও ফেসবুকে প্রবেশ করতে সক্ষম হন।
৩ দিন আগে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হঠাৎ বিভ্রাট দেখা দিয়েছে। আজ শুক্রবার রাত পৌনে ৮টার দিকে এই সমস্যা শুরু হয়।
৩ দিন আগে