পূর্ব-আফ্রিকার দেশ মালাবির নিয়ন্ত্রকেরা ভারতী এয়ারটেলের স্থানীয় ইউনিট এয়ারটেল মালাবিকে প্রায় ২৬ মিলিয়ন ডলার বা বাংলাদেশি প্রায় ২২ কোটি ২৭ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করেছে। বিশ্বের অন্যতম দরিদ্র এই দেশের গ্রাহকদের এয়ারটাইম নিয়ে প্রতারণা করায় এই জরিমানা করা হয়। আজ বুধবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
মালাবির দ্য কম্পিটিশন অ্যান্ড ফেয়ার ট্রেড কমিশন মোবাইল অপারেটর এয়ারটেল মালাবিকে ২ দশমিক ১ বিলিয়ন ওয়াচা (স্থানীয় মুদ্রা) জরিমানা করেছে।
ভারতী এয়ারটেল লিমিটেডের স্থানীয় ব্যবসায়িক ইউনিট হলো এয়ারটেল মালাবি। আফ্রিকা এবং এশিয়ার কমপক্ষে ১৮টি দেশে ব্যবসা করছে ভারতী এয়ারটেল। কোম্পানিটি নিজেদেরকে আফ্রিকা মহাদেশের বৃহত্তম মোবাইল অপারেটর হিসেবে দাবি করে থাকে।
দ্য কম্পিটিশন অ্যান্ড ফেয়ার ট্রেড কমিশনের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক অ্যাপোচি ইতিমু এক সংবাদ সম্মেলনে বলেছেন, গ্রাহকদের বিভিন্ন অভিযোগের পর গত ১৬ সেপ্টেম্বর এয়ারটেল মালাবির বিরুদ্ধে তদন্ত শুরু হয়। তিনি বলেন, এয়ারটেল মালাবি স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকদের অ্যাকাউন্টে মাসিক বোনাস বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
গ্রাহকদের বলা হয়েছিল, প্রতি মাসের ১৪ তারিখে বিনা মূল্যের এয়ারটাইমের জন্য অনুরোধ করতে। যারা এটি করতে ব্যর্থ হয়েছেন, তারা বোনাস পাননি। এর মাধ্যমে এয়ারটেল মালাবি পণ্য এবং বাণিজ্য সেবার শর্ত লঙ্ঘন করে ২ দশমিক ১ বিলিয়ন ওয়াচা মুনাফা অর্জন করেছে। দ্য কম্পিটিশন অ্যান্ড ফেয়ার ট্রেড কমিশন এয়ারটেল মালাবিকে একই পরিমাণ জরিমানা করেছে।
ভারতী এয়ারটেলের বার্ষিক রাজস্ব আয়ের পরিমাণ ১৪ বিলিয়ন মার্কিন ডলার। এটি যা মালাবির মোট অর্থনীতির প্রায় দ্বিগুণ। এ বিষয়ে দ্য কম্পিটিশন অ্যান্ড ফেয়ার ট্রেড কমিশন এয়ারটেল মালাবির মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

একটি ছোট অ্যাপার্টমেন্টে একা বসবাস করেন ৭৮ বছর বয়সী বৃদ্ধা ব্যাং চুন-জা। এখন তাঁর দিন কাটছে শিশুর মতো দেখতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত একটি পুতুলের সঙ্গে কথা বলে। বাইরে থেকে ঘরে ফিরলে এই এআই পুতুলটি তাঁকে স্বাগত জানায়...
২ দিন আগে
হঠাৎ দেখা দেওয়া প্রযুক্তিগত বিভ্রাটের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। আজ শুক্রবার সন্ধ্যায় ফেসবুকে সমস্যা দেখা দেওয়ার পর রাত সাড়ে আটটার পর অনেক ব্যবহারকারী আবারও ফেসবুকে প্রবেশ করতে সক্ষম হন।
৩ দিন আগে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হঠাৎ বিভ্রাট দেখা দিয়েছে। আজ শুক্রবার রাত পৌনে ৮টার দিকে এই সমস্যা শুরু হয়।
৩ দিন আগে
যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের একটি ফেডারেল আদালত এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়ে একটি চলমান দেওয়ানি মামলা বাতিল ঘোষণা করেছেন। মামলার উভয় পক্ষের আইনজীবীরা তাঁদের আইনি খসড়া বা ‘ব্রিফ’ তৈরি করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করেছিলেন এবং সেখানে ভুয়া আইনি নথির উল্লেখ ছিল—এমন তথ্য...
৪ দিন আগে