ক্রিয়েটরদের ‘ইরেজ সং’ টুলের নতুন আপডেট নিয়ে এল ইউটিউব। এর ফলে ভিডিওর ভয়েস বা অন্যান্য সাউন্ডে প্রভাবে না ফেলেই কপিরাইট মিউজিক মুছে ফেলা যাবে। ফলে ক্রিয়েটরা সহজেই ভিডিও থেকে কপিরাউট ক্লেইম সরিয়ে ফেলতে পারবে।
এই সপ্তাহের শুরুর দিকে ফিচারটি নিয়ে আসার ঘোষণা দেয় ইউটিউব। এখন পর্যায়ক্রমে টুলটির উন্নত সংস্করণ বিভিন্ন ডিভাইসে চালু করা হচ্ছে। এর আগে বেটা সংস্করণে টুলটি দেখা গিয়েছিল। তবে সেসময় এটি ভালোভাবে কপিরাইট মিউজিকগুলো মুছে ফেলতে পারত না। নতুন আপডেটে টুলটির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এখন ভিডিও থেকে ক্রিয়েটরের ডায়ালগ বা অন্য কোনো শব্দ না মুছে শুধু কপিরাইট মিউজিক মুছে ফেলতে পারে এই টুল।
টুলটি সম্পর্কে ইউটিউবের সাপোর্ট পেজে বিস্তারিত বলা হয়েছে। ইউটিউব বলছে, কপিরাইট মিউজিক শনাক্ত হলে ভিডিওতে একটি অপশন দেখা যাবে। টুলটি এই ধরনের মিউজিক সরিয়ে ফেলার পাশাপাশি ভিডিওর নির্দিষ্ট অংশের সম্পূর্ণ অডিও মুছে ফেলতে পারবে।
কোনো ভিডিওয়ের নির্দিষ্ট অংশের অডিও মুছে ফেলা সহজ কাজ নয়। কারণ ভিডিও এডিট করে অডিও মুছে ফেলতে অনেক সময় ও শ্রম লাগে। নতুন আপডেটের ফলে ব্যবহারকারীরা একটি ক্লিক বা ট্যাপের মাধ্যমে কয়েক সেকেন্ডের মাধ্যমে কপিরাইট ক্লেইমের অডিওগুলো সরিয়ে ফেলতে পারবে।
টুলটি বেশ কিছু সীমাবদ্ধতার কথা জানিয়েছে ইউটিউব। কোনো কোনো সময় কপিরাইট মিউজিক মুছে ফেলতে পারবে এই টুল। সে ক্ষেত্রে পুরোপুরি অডিও ও মিউজিক মিউট করে ফেলতে হবে বা নির্দিষ্ট অংশ ভিডিও থেকে কেটে ফেলতে হবে। এ ছাড়া কোনো ভিডিওতে ১ লাখের বেশি ভিউ থাকলেও টুলটি কাজ করবে না।
টুলটি নিয়ে এখনো পরীক্ষা নিরীক্ষা করছে ইউটিউব। তাই টুলটি ব্যবহারের পর ভিডিও আবার আপলোড করার আগে ক্রিয়টরদের সেটি ভালো করে যাচাই করার পরামর্শ দিয়েছে প্ল্যাটফর্মটি।
তথ্যসূত্র: নাইনটুফাইভগুগল

বিশ্বের বিভিন্ন দেশে যাত্রীরা এখন অ্যাপভিত্তিক সেবার মাধ্যমে গাড়ি, মোটরবাইক, এমনকি নৌযানও ডাকতে পারেন। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে আকাশপথের ট্যাক্সি। রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম ‘উবার’ ঘোষণা দিয়েছে, চলতি বছরের (২০২৬) শেষ নাগাদ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে তাদের অ্যাপের মাধ্যমেই বুক করা যাবে...
৩ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসারে এখন ইচ্ছেমতো ছবি ও ভিডিও তৈরি করার প্রযুক্তি হাতের মুঠোয়। যে কেউ যথাযথ প্রম্পট লিখে তৈরি করে ফেলতে পারছেন মনের মতো ছবি-ভিডিও। এই কাজটি আরও সহজ ও দ্রুততর করতে প্রযুক্তি জায়ান্ট গুগল তাদের ‘ন্যানো বানানা’ মডেল আরও উন্নত করেছে। নতুন এই মডেলের নাম দেওয়া হয়েছে...
৪ দিন আগে
এআই-চালিত অটো জুম সেলফি ক্যামেরা প্রযুক্তির ফোন নিয়ে এল অপো। আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বাজারে উন্মোচন করা হয়েছে নতুন ‘অপো এ৬ এস প্রো’।
৬ দিন আগে
পৃথিবীর অন্যতম সমৃদ্ধ ও প্রাণবন্ত আমাদের বাংলা ভাষা। সাহিত্য, সংগীত, নাটক, চলচ্চিত্র, গবেষণা—সবকিছুর ভেতর দিয়ে বাংলা শুধু যোগাযোগের মাধ্যম নয়; এটি আমাদের ইতিহাস, পরিচয় ও সৃজনশীলতার ভিত্তি।
৬ দিন আগে