মিশনের সময় নভোচারীরা বেশ কয়েক মাস, এমনকি বছরজুড়ে পরিবার ও বন্ধুবান্ধববিচ্ছিন্ন অবস্থায় থাকেন। তাঁদের সঙ্গে যোগাযোগের উপায়ও সীমিত থাকে বলে প্রায়ই মহাকাশচারীরা একাকিত্বে ভোগেন। ১৯৯৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত চালানো ৩১টি গবেষণায় দেখা গেছে, ভিআর ব্যবহার করা ব্যক্তিদের সুনির্দিষ্ট দক্ষতা বা আচরণ শেখার প্রবণতা বেশি, যা তাঁদের মানসিক অবসাদ কমিয়ে আনার বেলায়ও সহায়ক ভূমিকা রাখে।
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নভোচারীদের একাকিত্ব দূর করতে নাসার এক মিশনে পাঠানো হয়েছে একটি ভার্চুয়াল রিয়্যালিটি হেডসেট। নভোচারীর মানসিক স্বাস্থ্যের কথা বিবেচনায় রেখে প্রথমবারের মতো এটি পাঠিয়েছে মার্কিন গবেষণা সংস্থাটি। মিশনে থাকা নভোচারীদের মানসিক স্বাস্থ্য পর্যবেক্ষণ করবে এমন ভার্চুয়াল প্ল্যাটফর্ম তৈরি করলে সেটি নভোচারীদের পৃথিবীতে ফিরে আসার পর সুস্থ জীবনধারার ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে। ভূপৃষ্ঠ থেকে দূরে থাকার ফলে তৈরি প্রতিকূল মানসিক পরিবেশের ভোগান্তি নিরসনের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে নাসা।
‘এইচটিসি ভাইব’ নামের বিশেষ হেডসেটটি সবার আগে পরার সুযোগ পেয়েছেন ডেনমার্কের নভোচারী আন্দ্রেয়াস মজেনসেন। ৯ নভেম্বর স্পেসএক্সের ‘সিআরএস-২৯’ সরবরাহ মিশনের অংশ হিসেবে হেডসেটটি পাঠায় নাসা। আইএসএসে ভিআর হেডসেট ব্যবহারের প্রথম ঘটনা নয় এটি। এর আগের পরীক্ষাগুলোয় মহাকাশ স্টেশনে থাকা মাধ্যাকর্ষণ-সংশ্লিষ্ট সমস্যার কারণে ‘মোশন সিকনেস’-এর মতো ফলাফলও দেখা গেছে। তবে নতুন ট্র্যাকিং প্রক্রিয়ায় হেডসেটের কন্ট্রোলার নিজে নিজেই এই সমস্যার সমাধান করতে পারে।
সূত্র: ইনডিপেনডেন্ট

বিশ্বের বিভিন্ন দেশে যাত্রীরা এখন অ্যাপভিত্তিক সেবার মাধ্যমে গাড়ি, মোটরবাইক, এমনকি নৌযানও ডাকতে পারেন। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে আকাশপথের ট্যাক্সি। রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম ‘উবার’ ঘোষণা দিয়েছে, চলতি বছরের (২০২৬) শেষ নাগাদ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে তাদের অ্যাপের মাধ্যমেই বুক করা যাবে...
৩ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসারে এখন ইচ্ছেমতো ছবি ও ভিডিও তৈরি করার প্রযুক্তি হাতের মুঠোয়। যে কেউ যথাযথ প্রম্পট লিখে তৈরি করে ফেলতে পারছেন মনের মতো ছবি-ভিডিও। এই কাজটি আরও সহজ ও দ্রুততর করতে প্রযুক্তি জায়ান্ট গুগল তাদের ‘ন্যানো বানানা’ মডেল আরও উন্নত করেছে। নতুন এই মডেলের নাম দেওয়া হয়েছে...
৪ দিন আগে
এআই-চালিত অটো জুম সেলফি ক্যামেরা প্রযুক্তির ফোন নিয়ে এল অপো। আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বাজারে উন্মোচন করা হয়েছে নতুন ‘অপো এ৬ এস প্রো’।
৬ দিন আগে
পৃথিবীর অন্যতম সমৃদ্ধ ও প্রাণবন্ত আমাদের বাংলা ভাষা। সাহিত্য, সংগীত, নাটক, চলচ্চিত্র, গবেষণা—সবকিছুর ভেতর দিয়ে বাংলা শুধু যোগাযোগের মাধ্যম নয়; এটি আমাদের ইতিহাস, পরিচয় ও সৃজনশীলতার ভিত্তি।
৬ দিন আগে