ই-মেইল থেকে শুরু করে বিভিন্ন অ্যাপের কতগুলো পাসওয়ার্ড আছে আপনার? সবগুলো কি মনে থাকে? কিংবা প্রিয় মানুষের জন্মদিন অথবা মোবাইল ফোন নম্বর? অথবা বিবাহবার্ষিকী? প্রতিদিনের যাপনের খুঁটিনাটি মনে রাখা কি সম্ভব? অনেক সময় মস্তিষ্ক হাল ছেড়ে দেয় বলে অনেক কিছুই হারিয়ে যায়। এসব সমস্যার সমাধান দিতে এসেছে সেকেন্ড ব্রেন। এটি আপনার প্রয়োজনীয় অনেক তথ্য সেভ করে রাখবে। চাইলেই যেকোনো তথ্য জানা যাবে মুহূর্তে।
সেকেন্ড ব্রেন কোনো চিপ নয়। এটি আসলে একধরনের ডিজিটাল নথি। এটি কোনো ডকুমেন্ট বা ছবি সংরক্ষণ করে রাখত পারে অন্তত ৫০০ বছরের জন্য। সেকেন্ড ব্রেন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছিল ২০০৮ সালে। বিজ্ঞানীরা তখন বলেছিলেন, মনে রাখাটা মস্তিষ্কের প্রধান কাজ নয়। প্রধান কাজ নতুন নতুন চিন্তাভাবনা করা। মনে রাখার জন্য অন্য ব্যবস্থা প্রয়োজন। তারই ফল সেকেন্ড ব্রেন। সমীক্ষা বলছে, গড়ে প্রতিদিন একজন মানুষের ৩০-৫০টি তথ্য মুছে যায়।
আইনস্টাইনের মতো যাঁদের আইকিউ, তাঁদের ক্ষেত্রে এই হার কিছুটা কম। স্মৃতি থেকে দ্রুত মুছে যায় ফোন নম্বর, পাসওয়ার্ড, মানুষের নামসহ অনেক তথ্য। মুছে যাওয়া বহু তথ্য কারও সঙ্গে শেয়ার করতে চান না অনেক মানুষ। সে ক্ষেত্রে মুশকিল আসান করতে পারে সেকেন্ড ব্রেন।
বিশেষজ্ঞদের মতে, সেকেন্ড ব্রেন ক্লাউড বেসড ডেটা স্টোরেজ সিস্টেম। এটি অ্যাপের মাধ্যমে চালু হবে। এ জন্য অ্যাপ ডাউনলোড করতে হবে। এখানে বিভিন্ন ছবি ও ডেটা স্টোর করা যাবে। খরচ শুরু হবে মাসে ৫৬০ টাকা থেকে। অ্যাপ নির্মাতা প্রতিষ্ঠানগুলো একে বলছে হিউম্যান মেমোরি। তাদের দাবি, সেকেন্ড ব্রেন ডেটা স্টোর করছে বটে—আসলে এটি স্মৃতি ধরে রাখছে একেবারে মানব মস্তিষ্কের মতোই।
আপনি কোন ধরনের সেকেন্ড ব্রেন চাইছেন, তা বেছে নিতে পারবেন। এ জন্য প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে নোশন, এভারনোট, ওয়ান নোট, ওবসিডিয়ানের মতো অ্য়াপ। সব অ্যাপেই ক্লাউডে ডেটা স্টোর হবে। ওয়াকিবহাল মহলের মতে, সেকেন্ড ব্রেনের আইকিউ বেশ ভালো। নিজের বুদ্ধিতে চলতে পারে। কোন কোন তথ্য আপনার স্টোর করা উচিত, সে বিষয়েও নিয়মিত মোবাইলে আপনাকে সতর্ক করতে থাকবে এই সেকেন্ড ব্রেন।

আমাজনের ক্লাউড ইউনিট (এডব্লিউএস) জানিয়েছে, ইরানের প্রতিশোধমূলক হামলায় বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের ডেটা সেন্টারগুলোতে বিদ্যুৎ এবং সংযোগের সমস্যা দেখা দিচ্ছে।
১ ঘণ্টা আগে
বিশ্বের বিভিন্ন দেশে যাত্রীরা এখন অ্যাপভিত্তিক সেবার মাধ্যমে গাড়ি, মোটরবাইক, এমনকি নৌযানও ডাকতে পারেন। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে আকাশপথের ট্যাক্সি। রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম ‘উবার’ ঘোষণা দিয়েছে, চলতি বছরের (২০২৬) শেষ নাগাদ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে তাদের অ্যাপের মাধ্যমেই বুক করা যাবে...
৩ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসারে এখন ইচ্ছেমতো ছবি ও ভিডিও তৈরি করার প্রযুক্তি হাতের মুঠোয়। যে কেউ যথাযথ প্রম্পট লিখে তৈরি করে ফেলতে পারছেন মনের মতো ছবি-ভিডিও। এই কাজটি আরও সহজ ও দ্রুততর করতে প্রযুক্তি জায়ান্ট গুগল তাদের ‘ন্যানো বানানা’ মডেল আরও উন্নত করেছে। নতুন এই মডেলের নাম দেওয়া হয়েছে...
৪ দিন আগে
এআই-চালিত অটো জুম সেলফি ক্যামেরা প্রযুক্তির ফোন নিয়ে এল অপো। আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বাজারে উন্মোচন করা হয়েছে নতুন ‘অপো এ৬ এস প্রো’।
৬ দিন আগে