
সম্প্রতি বেশ কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছিল, জিমেইল ব্যবহারকারীদের জন্য একটি ‘বড় ধরনের’ নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। আর সে জন্য গুগল নাকি এ নিয়ে ২৫০ কোটি ব্যবহারকারীদের উদ্দেশে ‘জরুরি সতর্কবার্তা’ জারি করেছে। তবে এসব দাবি পুরোপুরি ‘ভুল’ এবং ‘ভিত্তিহীন’ বলে জানিয়েছে গুগল।
একটি ব্যতিক্রমধর্মী বিবৃতিতে গুগল বলেছে, ‘আমরা আমাদের ব্যবহারকারীদের আশ্বস্ত করতে চাই, জিমেইলের সুরক্ষাব্যবস্থা অত্যন্ত শক্তিশালী ও কার্যকর। সম্প্রতি কিছু ভুল তথ্য ছড়িয়েছে, যেখানে বলা হয়েছে, আমরা নাকি একটি বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি নিয়ে সব জিমেইল ব্যবহারকারীকে সতর্ক করেছি—এটা সম্পূর্ণ ভুল।’
গুগল তাদের ব্লগ পোস্টে ঠিক কী ধরনের ভুল তথ্য ছড়িয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি। তবে ফোর্বসের প্রতিবেদনে বলা হয়েছে, গুগলের এই প্রতিক্রিয়া মূলত কিছু সংবাদ প্রতিবেদনকে লক্ষ্য করেই, যেখানে বলা হয়েছিল গুগল নাকি একটি ‘জরুরি সতর্কবার্তা’ জারি করেছে। এই প্রতিবেদনগুলোর দাবি অনুযায়ী, গুগলের ব্যবহৃত ক্লাউডভিত্তিক প্ল্যাটফর্ম সেলসফোর্সে একটি ফিশিং আক্রমণের পর এই সতর্কবার্তা জারি করা হয়েছে।
তবে এ ঘটনা গুগল প্রথম জানিয়েছিল গত জুন মাসে। এরপর ৮ আগস্ট আপডেটে গুগল জানায়, যেসব ব্যবহারকারী এতে প্রভাবিত হয়েছেন, তাদের সবাইকে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে।
ফলে এত দিন পর ঘটনাটি কেন আবার সামনে এল এবং কীভাবে এটি ভুলভাবে ব্যাখ্যা করে বলা হলো যে, এটি সব জিমেইল ব্যবহারকারীর জন্য জরুরি সতর্কবার্তা—তা স্পষ্ট নয়। তবে গুগল এখন বিষয়টি পরিষ্কার করতে উদ্যোগ নিয়েছে।
গুগল তাদের বিবৃতিতে আরও জানায়, ‘হ্যাকাররা সব সময়ই ইনবক্সে প্রবেশের নতুন নতুন উপায় খুঁজে বেড়ায়, তবে আমাদের সুরক্ষাব্যবস্থা এখনো ৯৯ দশমিক ৯৯ শতাংশের বেশি ফিশিং ও ম্যালওয়্যার আক্রমণ আটকে দিতে সক্ষম। এ বিষয়গুলো নিয়ে আলোচনা করার সময় তথ্য যেন নির্ভুল ও সত্যনিষ্ঠ হয়, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

একটি ছোট অ্যাপার্টমেন্টে একা বসবাস করেন ৭৮ বছর বয়সী বৃদ্ধা ব্যাং চুন-জা। এখন তাঁর দিন কাটছে শিশুর মতো দেখতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত একটি পুতুলের সঙ্গে কথা বলে। বাইরে থেকে ঘরে ফিরলে এই এআই পুতুলটি তাঁকে স্বাগত জানায়...
১ দিন আগে
হঠাৎ দেখা দেওয়া প্রযুক্তিগত বিভ্রাটের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। আজ শুক্রবার সন্ধ্যায় ফেসবুকে সমস্যা দেখা দেওয়ার পর রাত সাড়ে আটটার পর অনেক ব্যবহারকারী আবারও ফেসবুকে প্রবেশ করতে সক্ষম হন।
৩ দিন আগে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হঠাৎ বিভ্রাট দেখা দিয়েছে। আজ শুক্রবার রাত পৌনে ৮টার দিকে এই সমস্যা শুরু হয়।
৩ দিন আগে
যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের একটি ফেডারেল আদালত এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়ে একটি চলমান দেওয়ানি মামলা বাতিল ঘোষণা করেছেন। মামলার উভয় পক্ষের আইনজীবীরা তাঁদের আইনি খসড়া বা ‘ব্রিফ’ তৈরি করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করেছিলেন এবং সেখানে ভুয়া আইনি নথির উল্লেখ ছিল—এমন তথ্য...
৪ দিন আগে