
জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ এবার নতুন একটি ফিচার চালু করেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাঁদের ফেসবুক প্রোফাইল লিংক সরাসরি হোয়াটসঅ্যাপ প্রোফাইলে যুক্ত করতে পারবেন। ফলে মেটার বিভিন্ন প্ল্যাটফর্মে (যেমন—হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক) কোনো ব্যবহারকারীকে সহজে খুঁজে পাওয়া যাবে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ওয়েব বেটা-ইনফো জানিয়েছে, অ্যান্ড্রয়েডে হোয়াটসঅ্যাপের সর্বশেষ বেটা সংস্করণে (2.25.29.16-এ) এই ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। এটি এখনো সব ব্যবহারকারীর কাছে পৌঁছায়নি। ধীরে ধীরে ব্যবহারকারীদের জন্য এটি উন্মুক্ত করা হচ্ছে। তবে গেজেট-৩৬০ ডিগ্রি জানিয়েছে, তারা অ্যান্ড্রয়েডে হোয়াটসঅ্যাপের সর্বশেষ বেটা সংস্করণ ইনস্টল করেও এই ফিচারটি পায়নি।
কীভাবে কাজ করবে ফিচারটি
ফিচারটি চালু হলে ব্যবহারকারীরা তাঁদের হোয়াটসঅ্যাপ প্রোফাইলে ফেসবুক অ্যাকাউন্টের লিংক যুক্ত করতে পারবেন। একবার লিংক যোগ করলে সেটি প্রোফাইলে দেখা যাবে—অন্য ব্যবহারকারীরা চাইলে সেই লিংকে গিয়ে সরাসরি ফেসবুক প্রোফাইল দেখতে পারবেন।
লিংক ভেরিফাই করা ঐচ্ছিক, অর্থাৎ ব্যবহারকারী চাইলে মেটার অ্যাকাউন্টস সেন্টারের মাধ্যমে নিজের ফেসবুক অ্যাকাউন্ট যাচাই করতে পারবেন। যাচাইকৃত লিংকের পাশে একটি বিশেষ আইকন দেখা যাবে। এ থেকে বোঝা যাবে দুই প্ল্যাটফর্মের অ্যাকাউন্ট একই ব্যক্তির নিয়ন্ত্রণে। আন-ভেরিফাইড লিংকের ক্ষেত্রে সাধারণ আইকন ও পুরো ইউআরএল (URL) দেখা যাবে।
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা তাঁদের ফেসবুক লিংকের প্রাইভেসি নিয়ন্ত্রণ করতে পারবেন। সেটিংস→ প্রাইভেসি→ লিংকস (Settings→ Privacy→ Links)-এ গিয়ে তাঁরা নির্ধারণ করতে পারবেন কারা লিংকটি দেখতে পারবে।
এর আগে হোয়াটসঅ্যাপে ইনস্টাগ্রাম প্রোফাইল লিংক যোগ করার সুবিধা চালু হয়েছিল। নতুন এই ফিচারটি মেটার সব প্ল্যাটফর্মকে আরও বেশি সংযুক্ত ও সমন্বিত করতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আগের (2.25.26.12) সংস্করণে ফিচারটির প্রাথমিক ব্যবহার দেখা গিয়েছিল। এখন এটি বেটা ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হচ্ছে। আগামী কয়েক সপ্তাহ বা মাসের মধ্যেই এটি সাধারণ ব্যবহারকারীদের জন্যও চালু হবে।

একটি ছোট অ্যাপার্টমেন্টে একা বসবাস করেন ৭৮ বছর বয়সী বৃদ্ধা ব্যাং চুন-জা। এখন তাঁর দিন কাটছে শিশুর মতো দেখতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত একটি পুতুলের সঙ্গে কথা বলে। বাইরে থেকে ঘরে ফিরলে এই এআই পুতুলটি তাঁকে স্বাগত জানায়...
১ দিন আগে
হঠাৎ দেখা দেওয়া প্রযুক্তিগত বিভ্রাটের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। আজ শুক্রবার সন্ধ্যায় ফেসবুকে সমস্যা দেখা দেওয়ার পর রাত সাড়ে আটটার পর অনেক ব্যবহারকারী আবারও ফেসবুকে প্রবেশ করতে সক্ষম হন।
২ দিন আগে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হঠাৎ বিভ্রাট দেখা দিয়েছে। আজ শুক্রবার রাত পৌনে ৮টার দিকে এই সমস্যা শুরু হয়।
২ দিন আগে
যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের একটি ফেডারেল আদালত এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়ে একটি চলমান দেওয়ানি মামলা বাতিল ঘোষণা করেছেন। মামলার উভয় পক্ষের আইনজীবীরা তাঁদের আইনি খসড়া বা ‘ব্রিফ’ তৈরি করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করেছিলেন এবং সেখানে ভুয়া আইনি নথির উল্লেখ ছিল—এমন তথ্য...
৪ দিন আগে