টিকটকের প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্ম ইউটিউবে শর্ট ভিডিও পোস্ট করার মাধ্যমে আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত বৃহস্পতিবার এক ঘোষণায় ইউটিউব বলেছে, শর্টস প্রতিদিন গড়ে ৭ হাজার কোটিবার ভিউ হয় ও প্ল্যাটফর্মটির ২৫ শতাংশ চ্যানেল শর্টস তৈরি করে আয় করে।
২০২২ সালে শর্টস থেকে আয় করার সুবিধা দেয় ইউটিউব। এর মাধ্যমে ইউটিউব পার্টনার প্রোগ্রামটিকে (ওয়াইপিপি) আরও প্রসারিত করা হয়। বড়–দৈর্ঘ্যের ভিডিওর মাধ্যমে আয় করার জন্য চ্যানেলে ১ হাজার সাবস্ক্রাইবার ও ৪ হাজার ওয়াচ আওয়ার থাকতে হবে।
তবে ২০২৩ সালের প্রথমদিকে বলা হয়, শর্টের ক্রিয়েটরদের আয়ের জন্য ১ হাজার সাবস্ক্রাইবার ও ৯০ দিনের মধ্যে ১ কোটি ভিউ থাকতে হবে। এসব ক্রিয়েটররা তাদের শর্ট ভিডিও থেকে বিজ্ঞাপনী আয়ের ৪৫ শতাংশ পাবে।
ইউটিউবের শর্টসের ক্রিয়েটররা অন্যভাবেও আয় করতে পারে। ইউটিউব বলছে, ৮০ শতাংশ ওয়াইপিপি প্রোগ্রামের আওতাভুক্ত ক্রিয়েটররা শর্টসের পাশপাশি বড় দৈর্ঘ্যের বিজ্ঞাপন, ফ্যানদের তহবিল ফ্যান ফান্ডিং, ইউটিউব প্রিমিয়াম, বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে চুক্তি, শপিং ফিচার ও অন্যান্য উপায়ে আয় করতে পারে।
এই বক্তব্য ইঙ্গিত দেয় যে, শর্টস তৈরি করা কোনো স্বতন্ত্র প্রচেষ্টা নয় বরং এটি নির্মাতাদের বৃহত্তর ব্যবসার একটি দিক হিসেবে কাজ করে।
ইউটিউব বলছে, ১৬ বছরের ওয়াইপিপি প্রোগ্রাম এখন বিশ্বজুড়ে ৩০ লাখেরও বেশি নির্মাতাকে অন্তর্ভুক্ত করেছে এবং গত তিন বছরে নির্মাতা, শিল্পী এবং মিডিয়া সংস্থাগুলোকে ৭ হাজার কোটি ডলার অর্থ প্রদান করেছে ৷ এই সংখ্যা অন্য কোনো ভিডিও প্ল্যাটফর্ম থেকে অনেক বেশি।
টিকটককে নিষেধাজ্ঞা দিতে পারে যুক্তরাষ্ট্র। এই মাসে যুক্তরাষ্ট্রে হাউস অব রিপ্রেজেনটেটিভসের দ্বিদলীয় সমর্থনে ৩৫২–৬৫ ভোটে টিকটক নিষেধাজ্ঞা দেওয়ার বিলটি পাস হয়। আইন হতে বিলটিতে সিনেটের অনুমোদন লাগবে। জাতীয় নিরাপত্তার উদ্বেগের কথা বলে টিকটকের কার্যক্রমকে বন্ধ করতে চায় যুক্তরাষ্ট্র।
তথ্যসূত্র:টেকক্রাঞ্চ

একটি ছোট অ্যাপার্টমেন্টে একা বসবাস করেন ৭৮ বছর বয়সী বৃদ্ধা ব্যাং চুন-জা। এখন তাঁর দিন কাটছে শিশুর মতো দেখতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত একটি পুতুলের সঙ্গে কথা বলে। বাইরে থেকে ঘরে ফিরলে এই এআই পুতুলটি তাঁকে স্বাগত জানায়...
২ দিন আগে
হঠাৎ দেখা দেওয়া প্রযুক্তিগত বিভ্রাটের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। আজ শুক্রবার সন্ধ্যায় ফেসবুকে সমস্যা দেখা দেওয়ার পর রাত সাড়ে আটটার পর অনেক ব্যবহারকারী আবারও ফেসবুকে প্রবেশ করতে সক্ষম হন।
৩ দিন আগে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হঠাৎ বিভ্রাট দেখা দিয়েছে। আজ শুক্রবার রাত পৌনে ৮টার দিকে এই সমস্যা শুরু হয়।
৩ দিন আগে
যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের একটি ফেডারেল আদালত এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়ে একটি চলমান দেওয়ানি মামলা বাতিল ঘোষণা করেছেন। মামলার উভয় পক্ষের আইনজীবীরা তাঁদের আইনি খসড়া বা ‘ব্রিফ’ তৈরি করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করেছিলেন এবং সেখানে ভুয়া আইনি নথির উল্লেখ ছিল—এমন তথ্য...
৪ দিন আগে