
দেশের বিধিবিধান ও আইনের সঙ্গে সামঞ্জস্য না রাখায় ফেসবুক-টিকটকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমকে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আগামী ৩১ জুলাই তাদের প্রতিনিধিকে ঢাকায় এসে লিখিত ও মৌখিক ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
আজ রোববার (২৮ জুলাই) মোবাইল অপারেটর ও অন্যান্য অংশীজনদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান প্রতিমন্ত্রী পলক।
তিনি বলেন, ‘তারা যৌক্তিক ও সন্তোষজনক জবাব দিলে মাধ্যমগুলো খুলে দেওয়া হবে।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমরা যে কন্টেন্টগুলো মুছতে বলেছি, তার খুব কমই তারা মুছেছে। উগ্রপন্থিদের পেজ চালু থাকলেও আওয়ামী লীগসমর্থিত ৫০টি পেজ টেকডাউন করা হয়েছে।’
পলক জানান, সরকার কোনো এপ্লিকেশন বন্ধ করেনি। সারাদেশে ইন্টারনেটও বন্ধ করা হয়নি। চলমান পরিস্থিতির কারণে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাকে সহযোগিতা করার জন্য কোথাও কোথাও সাময়িকভাবে ইন্টারনেট ডাউন করা হয়েছিল। এছাড়া সন্ত্রাসী ও নাশকতাকারীরা ডেটা সেন্টার ও ইন্টারনেট সংযোগ লাইন পুড়িয়ে ফেলায় ও কেটে ফেলায় বিভিন্ন জায়গায় ইন্টারিনেট সেবা বিঘ্নিত হচ্ছে।

একটি ছোট অ্যাপার্টমেন্টে একা বসবাস করেন ৭৮ বছর বয়সী বৃদ্ধা ব্যাং চুন-জা। এখন তাঁর দিন কাটছে শিশুর মতো দেখতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত একটি পুতুলের সঙ্গে কথা বলে। বাইরে থেকে ঘরে ফিরলে এই এআই পুতুলটি তাঁকে স্বাগত জানায়...
১ দিন আগে
হঠাৎ দেখা দেওয়া প্রযুক্তিগত বিভ্রাটের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। আজ শুক্রবার সন্ধ্যায় ফেসবুকে সমস্যা দেখা দেওয়ার পর রাত সাড়ে আটটার পর অনেক ব্যবহারকারী আবারও ফেসবুকে প্রবেশ করতে সক্ষম হন।
৩ দিন আগে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হঠাৎ বিভ্রাট দেখা দিয়েছে। আজ শুক্রবার রাত পৌনে ৮টার দিকে এই সমস্যা শুরু হয়।
৩ দিন আগে
যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের একটি ফেডারেল আদালত এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়ে একটি চলমান দেওয়ানি মামলা বাতিল ঘোষণা করেছেন। মামলার উভয় পক্ষের আইনজীবীরা তাঁদের আইনি খসড়া বা ‘ব্রিফ’ তৈরি করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করেছিলেন এবং সেখানে ভুয়া আইনি নথির উল্লেখ ছিল—এমন তথ্য...
৪ দিন আগে