এক দশক আগে ২৬ বিলিয়ন ডলার মূল্যের বিটকয়েন হারিয়েছিলেন এক ব্যক্তি। এই পরিমাণ অর্থ তাকে বর্তমানে পৃথিবীর ৬৯ তম ধনী ব্যক্তি বানাতে পারত। এই ঘটনা আজও বিটকয়েন ব্যবহারকারীদের মাঝে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়ে রয়েছে।
২০১১ সালের ১৯ জুন একটি অদ্ভুত ঘটনা ঘটে বিটকয়েনের বাজারে। ওই দিন বিশ্বের অন্যতম বৃহত্তম বিটকয়েন এক্সচেঞ্জ মাউন্ট গক্সে বিটকয়েনের দাম দ্রুত কমে যায়। দিনের শুরুতে এক বিটকয়েনের মূল্য ছিল ১৭ দশমিক ৫০ ডলার। তবে ২০ মিনিটের মধ্যে বাজারের দাম এক সেন্টে নেমে আসে। এই দাম কমার বিষয় দেখে অনেকেই অবাক হয়ে যান। কিন্তু কেভিন ডে এই সুযোগ কাজে লাগাতে চাচ্ছিলেন। তিনি অনেকগুলো বিটকয়েন কিনতে চান। আগের লেনদেনে ফলে তার ক্রিপ্টো ওয়ালেটে ৩ হাজার ডলার ছিল। সেই সমস্ত অর্থ পুরোপুরি খরচ করে বিটকয়েন কিনে ফেলেন তিনি।
অন্যান্যরা এক সেন্টের দরে বিটকয়েন কেনার চেষ্টা করবেন বলে অনুমান করেন কেভিন ডে। তাই প্রতি বিটকয়েন শূন্য দশমিক ১ ডলার দাম দিয়ে বিড করেন তিনি। ফলে এক্সচেঞ্জে তার অফারটি প্রাধান্য পায়। এই কৌশলের মাধ্যমে ২ লাখ ৫৯ হাজার ৬৮৪ বিটকয়েন কিনতে সক্ষম হন তিনি।
তবে পরবর্তীতে কেভিন জানতে পারেন যে, সাইটটি হ্যাকিংয়ের কারণে হুট করে এই দাম কমে যায়। হ্যাকাররা বিটকয়েন অ্যাকাউন্টে প্রবেশ করে অনেক ব্যবহারকারীর বিটকয়েন বিক্রি করে দেয়, যার ফলে বাজারে অতিরিক্ত বিটকয়েন সরবরাহ হয়ে যায় এবং দাম দ্রুত কমে যায়।
মাউন্ট গক্সের সিদ্ধান্ত নেয় যে, তারা এই হ্যাকিংয়ের কারণে হওয়া সমস্ত লেনদেন বাতিল করবে। এর মাধ্যমে তারা চেষ্টা করেছিল ক্ষতি কমাতে এবং সিস্টেমে পুনরুদ্ধার আনার জন্য। তাই ডে’র সম্পূর্ণ লেনদেন ভুলে মুছে ফেলা হয়।
তার অ্যাকাউন্টে থাকা সব বিটকয়েন তুলে নিতে চেষ্টা করেছিলেন কেভিন ডে। তবে পুরো পরিমাণ বিটকয়েন তুলতে পারেননি তিনি। সে ক্ষেত্রে, তিনি ৬৪৩ বিটকয়েন তোলেন, যা আজকের বাজারে প্রায় ৬৬ মিলিয়ন ডলার সমপরিমাণ।
কারণ ২০২৪ সালের ফোর্বসের ধনীর তালিকা অনুযায়ী, এই পরিমাণ অর্থ তাকে বর্তমানে পৃথিবীর ৬৯ তম ধনী ব্যক্তি বানাতে পারত।
এটি নিঃসন্দেহে বিটকয়েনের ইতিহাসে একটি দুর্ভাগ্যজনক এবং অদ্ভুত ঘটনা হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।

১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্মের পাশাপাশি গেমিং ও লাইভস্ট্রিমিং সেবাতেও আসছে নতুন বিধিনিষেধ।
১৩ মিনিট আগে
একটি ছোট অ্যাপার্টমেন্টে একা বসবাস করেন ৭৮ বছর বয়সী বৃদ্ধা ব্যাং চুন-জা। এখন তাঁর দিন কাটছে শিশুর মতো দেখতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত একটি পুতুলের সঙ্গে কথা বলে। বাইরে থেকে ঘরে ফিরলে এই এআই পুতুলটি তাঁকে স্বাগত জানায়...
২ দিন আগে
হঠাৎ দেখা দেওয়া প্রযুক্তিগত বিভ্রাটের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। আজ শুক্রবার সন্ধ্যায় ফেসবুকে সমস্যা দেখা দেওয়ার পর রাত সাড়ে আটটার পর অনেক ব্যবহারকারী আবারও ফেসবুকে প্রবেশ করতে সক্ষম হন।
৩ দিন আগে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হঠাৎ বিভ্রাট দেখা দিয়েছে। আজ শুক্রবার রাত পৌনে ৮টার দিকে এই সমস্যা শুরু হয়।
৩ দিন আগে