
বিশ্ববিখ্যাত চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইনটেল চলতি সপ্তাহেই তাদের মোট কর্মীর ২০ শতাংশেরও বেশি ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে বলে জানিয়েছে মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গ। এর ফলে ২০ হাজারেরও বেশি কর্মী চাকরি হারাতে পারেন, যা ইনটেলের ইতিহাসে অন্যতম বড় ছাঁটাই। প্রতিষ্ঠানটির খরচ কমানো এবং প্রশাসনিক জটিলতা হ্রাস করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে প্রতিবেদনে জানানো হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে ব্লুমবার্গ জানায়, ইনটেলের প্রধান নির্বাহী লিপ-বু ট্যানের নেতৃত্বে গৃহীত ‘পুনর্জাগরণ পরিকল্পনার’ আওতায় এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইনটেলের নতুন সিইও হিসেবে লিপ-বু ট্যান দায়িত্ব গ্রহণ করেন গত মাসে। দায়িত্ব নেওয়ার পরপরই তিনি পণ্য নির্ভর সংস্কৃতি ফিরিয়ে আনার কথা বলেন এবং অতিরিক্ত প্রশাসনিক স্তর ছেঁটে ফেলার প্রতি জোর দেন। কোম্পানির কর্মপদ্ধতি সহজ করা, বাড়তি ব্যবস্থাপনা স্তর বাদ দেওয়া, এবং মূল প্রকল্পগুলোর ওপর আরও বেশি গুরুত্ব দেওয়ার লক্ষ্যে এই ছাঁটাই কার্যক্রম পরিচালিত হবে বলে জানা যায়।
এর আগে ২০২৪ সালের আগস্টে প্রায় ১৫ হাজার কর্মী ছাঁটাই করেছিল ইনটেল। তখন প্রধানত প্রশাসনিক, বিপণন, বিক্রয় ও সহায়ক বিভাগের কর্মীরা চাকরি হারান। উৎপাদন ও প্রকৌশল বিভাগগুলোকে তুলনামূলকভাবে ছাঁটাই থেকে রক্ষা করা হয়,। কারণ ইনটেল তাদের ফাউন্ড্রি (চিপ) ব্যবসার ওপর আস্থা রাখছে এবং প্রতিযোগিতামূলক পণ্য উন্নয়নের ওপর জোর দিয়েছে।
তবে কোন বিভাগ বা কোন ধরনের পদের কর্মীরা এবার ছাঁটাইয়ের শিকার হবেন তা এখনো স্পষ্ট নয়। ২০২৪ সালের ২৮ ডিসেম্বর পর্যন্ত ইনটেলের কর্মী সংখ্যা ছিল ১ লাখ ৮ হাজার ৯০০ জন। এর মধ্যে মার্কিন সেমিকন্ডাক্টর কোম্পানি আল্টেরা–এরও কয়েক হাজার কর্মী ছিলেন, যারা এখন ইনটেল ও সিলভার লেকের মালিকানায় থাকা একটি স্বতন্ত্র প্রতিষ্ঠানে কাজ করছেন। এই হিসেবে, ছাঁটাইয়ের লক্ষ্যমাত্রা ইনটেলের প্রায় সব মধ্যম স্তরের ব্যবস্থাপনা পদের সংখ্যা ছাড়িয়ে গেছে।
এবার প্রকৌশল বিভাগের এবং তাদের প্রকল্পগুলোর কর্মী ছাঁটাইয়ের আওতায় আসবে কি না, তা নিশ্চিত নয়। উল্লেখযোগ্যভাবে, লিপ-বু ট্যান পূর্বে ইনটেলের পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন এবং তৎকালীন সিইও প্যাট গেলসিঙ্গারের ১৫ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনার সঙ্গে মতানৈক্য থাকায় তিনি পদত্যাগ করেছিলেন। কারণ তখন তিনি বৃহত্তর পরিসরে ছাঁটাইয়ের পক্ষে ছিলেন বলে জানা গেছে। এবার হয়তো সেই পরিকল্পনাই বাস্তবায়ন করছেন তিনি।
তবে কর্মীদের স্বেচ্ছায় অবসর নেওয়ার সুযোগ দেওয়া হবে কি না, বা সরাসরি ছাঁটাই করা হবে—সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।
আগামী বৃহস্পতিবার তাদের ত্রৈমাসিক আয় প্রকাশ করতে যাচ্ছে ইন্টেল। আয় প্রকাশের আগে প্রতিষ্ঠানটি বড় ধরনের কোনো মন্তব্য করছে না।
তথ্যসূত্র: টমস হার্ডওয়্যার

একটি ছোট অ্যাপার্টমেন্টে একা বসবাস করেন ৭৮ বছর বয়সী বৃদ্ধা ব্যাং চুন-জা। এখন তাঁর দিন কাটছে শিশুর মতো দেখতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত একটি পুতুলের সঙ্গে কথা বলে। বাইরে থেকে ঘরে ফিরলে এই এআই পুতুলটি তাঁকে স্বাগত জানায়...
১ দিন আগে
হঠাৎ দেখা দেওয়া প্রযুক্তিগত বিভ্রাটের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। আজ শুক্রবার সন্ধ্যায় ফেসবুকে সমস্যা দেখা দেওয়ার পর রাত সাড়ে আটটার পর অনেক ব্যবহারকারী আবারও ফেসবুকে প্রবেশ করতে সক্ষম হন।
২ দিন আগে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হঠাৎ বিভ্রাট দেখা দিয়েছে। আজ শুক্রবার রাত পৌনে ৮টার দিকে এই সমস্যা শুরু হয়।
২ দিন আগে
যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের একটি ফেডারেল আদালত এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়ে একটি চলমান দেওয়ানি মামলা বাতিল ঘোষণা করেছেন। মামলার উভয় পক্ষের আইনজীবীরা তাঁদের আইনি খসড়া বা ‘ব্রিফ’ তৈরি করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করেছিলেন এবং সেখানে ভুয়া আইনি নথির উল্লেখ ছিল—এমন তথ্য...
৪ দিন আগে