
বহুল আলোচিত কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যানকে বরখাস্ত করেছে ওপেনএআই। স্থানীয় সময় গতকাল শুক্রবার ওপেনএআইয়ের এই সহপ্রতিষ্ঠাতাকে বহিষ্কার করা হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ওপেনএআইয়ের পরিচালনা পর্ষদের পর্যালোচনায় উঠে আসে, স্যাম অল্টম্যান প্রতিষ্ঠানের পরিচালকদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে খুব বেশি সপ্রতিভ ও আন্তরিক নন। এই অভিযোগের পাশাপাশি তিনি পরিচালকদের কাছে আস্থাও হারান। এক বিবৃতিতে ওপেনএআই জানিয়েছে, ‘স্যাম অল্টম্যান ওপেনএআইকে নেতৃত্ব দিতে পারবেন এমন আস্থা নেই পরিচালনা পর্ষদের।’
চ্যাটজিপিটি বাজারে এনে রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন স্যাম অল্টম্যান। কামিয়ে নিয়েছিলেন বিপুল পরিমাণ অর্থ ও যশ-খ্যাতি। সেই থেকেই তিনি সিলিকন ভ্যালির কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের সবচেয়ে বড় মুখ হিসেবে আবির্ভূত হয়েছিলেন। ফলে তাঁর এই ব্যাখ্যাতীত প্রস্থান কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎকে অনেকটাই শঙ্কার মধ্যে ফেলে দিতে পারে।
এদিকে ওপেনএআই জানিয়েছে, প্রতিষ্ঠানের বর্তমান চিফ টেকনোলজি অফিসার মিরা মুরাতি অন্তর্বর্তী প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। নতুন সিইও বা প্রধান নির্বাহী খুঁজে পাওয়ার আগ পর্যন্ত তিনিই এই দায়িত্ব পালন করবেন।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ওপেনএআইয়ের অন্য সহপ্রতিষ্ঠাতা এবং নির্বাহী গ্রেগ ব্রকম্যানও প্রতিষ্ঠানের বোর্ডের চেয়ারম্যানের ভূমিকা থেকে পদত্যাগ করবেন তবে তিনি কোম্পানিতে থাকবেন এবং প্রেসিডেন্ট হিসেবে কাজ চালিয়েছে যাবেন।’ তবে পরে এক্সে (টুইটারে) ব্রকম্যান লেখেন, ‘আজকের খবরের ভিত্তিতে (অল্টম্যানের চাকরিচ্যুতি) আমিও পদত্যাগ করেছি।’

একটি ছোট অ্যাপার্টমেন্টে একা বসবাস করেন ৭৮ বছর বয়সী বৃদ্ধা ব্যাং চুন-জা। এখন তাঁর দিন কাটছে শিশুর মতো দেখতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত একটি পুতুলের সঙ্গে কথা বলে। বাইরে থেকে ঘরে ফিরলে এই এআই পুতুলটি তাঁকে স্বাগত জানায়...
২ দিন আগে
হঠাৎ দেখা দেওয়া প্রযুক্তিগত বিভ্রাটের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। আজ শুক্রবার সন্ধ্যায় ফেসবুকে সমস্যা দেখা দেওয়ার পর রাত সাড়ে আটটার পর অনেক ব্যবহারকারী আবারও ফেসবুকে প্রবেশ করতে সক্ষম হন।
৩ দিন আগে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হঠাৎ বিভ্রাট দেখা দিয়েছে। আজ শুক্রবার রাত পৌনে ৮টার দিকে এই সমস্যা শুরু হয়।
৩ দিন আগে
যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের একটি ফেডারেল আদালত এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়ে একটি চলমান দেওয়ানি মামলা বাতিল ঘোষণা করেছেন। মামলার উভয় পক্ষের আইনজীবীরা তাঁদের আইনি খসড়া বা ‘ব্রিফ’ তৈরি করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করেছিলেন এবং সেখানে ভুয়া আইনি নথির উল্লেখ ছিল—এমন তথ্য...
৪ দিন আগে