
চার্জিং নিয়ে ব্যবহারকারীদের চিরচেনা দুশ্চিন্তা দূর করতে রিয়েলমি এবার বিশ্ববাজারে নিয়ে আসছে ১০ হাজার ১ মিলিঅ্যাম্পিয়ার লং-লাইফ টাইটান ব্যাটারি।
কোম্পানিটি দাবি করছে, এই ‘টাইটান ব্যাটারি’ রেকর্ড সময়ের মধ্যে ব্যাপক উৎপাদন সফলভাবে সম্পন্ন করেছে। এটি স্মার্টফোনে প্রায় এক সপ্তাহব্যাপী পাওয়ার ব্যাকআপ নিশ্চিত করবে। এর ফলে ব্যবহারকারীদের সাথে ভারী পাওয়ার ব্যাংক বহন করা কিংবা ঘনঘন চার্জিং পোর্টের খোঁজ করার ঝামেলা পোহাতে হবে না।
এই যুগান্তকারী ব্যাটারিসহ রিয়েলমি খুব শিগগিরই বাজারে আনতে যাচ্ছে তাদের নতুন স্মার্টফোন ‘রিয়েলমি পি৪ পাওয়ার’। ডিভাইসটি কেবল ব্যাটারি সক্ষমতাই নয়, বরং দীর্ঘমেয়াদী নির্ভরযোগ্যতার কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে।
রিয়েলমি জানিয়েছে, এই ব্যাটারিতে উন্নত ‘সেফটি আর্কিটেকচার’ ও ইন্টেলিজেন্ট ‘লংজিভিটি টেকনোলজি’ ব্যবহার করা হয়েছে।

বিশ্বের বিভিন্ন দেশে যাত্রীরা এখন অ্যাপভিত্তিক সেবার মাধ্যমে গাড়ি, মোটরবাইক, এমনকি নৌযানও ডাকতে পারেন। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে আকাশপথের ট্যাক্সি। রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম ‘উবার’ ঘোষণা দিয়েছে, চলতি বছরের (২০২৬) শেষ নাগাদ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে তাদের অ্যাপের মাধ্যমেই বুক করা যাবে...
২ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসারে এখন ইচ্ছেমতো ছবি ও ভিডিও তৈরি করার প্রযুক্তি হাতের মুঠোয়। যে কেউ যথাযথ প্রম্পট লিখে তৈরি করে ফেলতে পারছেন মনের মতো ছবি-ভিডিও। এই কাজটি আরও সহজ ও দ্রুততর করতে প্রযুক্তি জায়ান্ট গুগল তাদের ‘ন্যানো বানানা’ মডেল আরও উন্নত করেছে। নতুন এই মডেলের নাম দেওয়া হয়েছে...
৪ দিন আগে
এআই-চালিত অটো জুম সেলফি ক্যামেরা প্রযুক্তির ফোন নিয়ে এল অপো। আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বাজারে উন্মোচন করা হয়েছে নতুন ‘অপো এ৬ এস প্রো’।
৬ দিন আগে
পৃথিবীর অন্যতম সমৃদ্ধ ও প্রাণবন্ত আমাদের বাংলা ভাষা। সাহিত্য, সংগীত, নাটক, চলচ্চিত্র, গবেষণা—সবকিছুর ভেতর দিয়ে বাংলা শুধু যোগাযোগের মাধ্যম নয়; এটি আমাদের ইতিহাস, পরিচয় ও সৃজনশীলতার ভিত্তি।
৬ দিন আগে