গন্তব্য পৌঁছাবার জন্য উবার অ্যাপের মাধ্যমে গাড়ি বা বাইক ডাকা হয়। তবে দীর্ঘ ভ্রমণের সময় বা যানজটের কারণে অনেকেই গাড়িতে বসে থেকে বিরক্ত হয়ে যান। এই বিরক্তি দূর করার জন্য আইফোনের অ্যাপে ছোট ছোট গেম যুক্ত করতে পারে রাইড শেয়ারিং কোম্পানিটি।
উবার অ্যাপে মিনি গেমগুলোর সঙ্গে সম্পর্কিত লুকানো কোড খুঁজে পেয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাকরিউমারের প্রতিবেদক অ্যারন পেরিস। উবারের সর্বশেষ সংস্করণে এসব কোড দেখা গেছে। এই কোডের মধ্যে লেখা রয়েছে, গেমগুলো খেলতে ইন্টারনেটের সংযোগের প্রয়োজন হবে। এর ফলে উবার অ্যাপ থেকেই গেম খেলতে পারবেন আইফোনের ব্যবহারকারীরা।
এসব গেমের মধ্যে পাজল গেম, গাড়ি রেসিং গেম ও বিভিন্ন কুইজও থাকতে পারে। ফলে সময় খুব দ্রুত কেটে যাবে।
তবে ফিচারটি নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি উবার। এ ছাড়া গেমগুলো বিনামূল্যে খেলা যাবে কিনা সে সম্পর্কে কোনো স্পষ্ট তথ্য জানা যায়নি। আর ফিচারটি শুধু আইফোনেই সীমাবদ্ধ থাকবে নাকি তাও নিশ্চিত নয়।
গত বছরের নভেম্বরে ৩০টি গেম নিয়ে ‘ইউটিউবস প্লেএবলস’প্রোগ্রামটি চালু করে ইউটিউব। তবে সেসময় এটি শুধু কয়েক দেশের ইউটিউবের প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের জন্য উন্মুক্ত করা হয়। তবে কিছুদিন আগে সকল ব্যবহারকারীর জন্য ফিচারটি চালু করা হবে। নতুনভাবে এই ফিচারের আওতায় ৭৫টি ফিচার যুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে সব দেশে ফিচারটি উন্মোচন করা হতে পারে।
ইউটিউবের আগেও কিছু ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে গেম যুক্ত করা হয়েছে। ২০২১ সালে নভেম্বরে নেটফ্লিক্সেও বেশ কিছু গেম যুক্ত করা হয়। নেটফ্লিক্সের গেম গুলো মধ্যে গ্র্যান্ড থেফট অটো: দ্য ট্রিলজি–দ্য ডেফেনেটিভ এডিশন, স্ট্রেঞ্জার থিংগস ৩: দ্য গেম, ফুটবল ম্যানেজার ২০২৪ মোবাইল রয়েছে।
তথ্যসূত্র: ইন্ডিয়া টু ডে

একটি ছোট অ্যাপার্টমেন্টে একা বসবাস করেন ৭৮ বছর বয়সী বৃদ্ধা ব্যাং চুন-জা। এখন তাঁর দিন কাটছে শিশুর মতো দেখতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত একটি পুতুলের সঙ্গে কথা বলে। বাইরে থেকে ঘরে ফিরলে এই এআই পুতুলটি তাঁকে স্বাগত জানায়...
২ দিন আগে
হঠাৎ দেখা দেওয়া প্রযুক্তিগত বিভ্রাটের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। আজ শুক্রবার সন্ধ্যায় ফেসবুকে সমস্যা দেখা দেওয়ার পর রাত সাড়ে আটটার পর অনেক ব্যবহারকারী আবারও ফেসবুকে প্রবেশ করতে সক্ষম হন।
৩ দিন আগে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হঠাৎ বিভ্রাট দেখা দিয়েছে। আজ শুক্রবার রাত পৌনে ৮টার দিকে এই সমস্যা শুরু হয়।
৩ দিন আগে
যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের একটি ফেডারেল আদালত এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়ে একটি চলমান দেওয়ানি মামলা বাতিল ঘোষণা করেছেন। মামলার উভয় পক্ষের আইনজীবীরা তাঁদের আইনি খসড়া বা ‘ব্রিফ’ তৈরি করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করেছিলেন এবং সেখানে ভুয়া আইনি নথির উল্লেখ ছিল—এমন তথ্য...
৪ দিন আগে