
বেইজ ট্রান্সসিভার স্টেশনে (বিটিএস) কর্মরত নেটওয়ার্ক পেশাজীবীদের দক্ষতা বাড়ানোর জন্য ঢাকায় একটি ট্রেনিং সেন্টার স্থাপন করেছে হুয়াওয়ে। এই উদ্যোগ দেশের বিটিএস ইঞ্জিনিয়ার ও কর্মীদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি তাঁদের কাজের পরিবেশ, স্বাস্থ্য ও নিরাপত্তার মান নিশ্চিত করার জন্য হুয়াওয়ের প্রতিশ্রুতি তুলে ধরে।
ট্রেনিং সেন্টারটিতে দুটি বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হবে বলে জানা গেছে। প্রথমত, হুয়াওয়ের গ্রাহক, সাব-কনট্রাক্টর ও চ্যানেল পার্টনারদের এখানে বিটিএসের সরঞ্জাম স্থাপন ও কমিশনিংয়ের ওপর হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। দ্বিতীয়ত, এখানে বিটিএস পেশাজীবীদের কাজের পরিবেশ, স্বাস্থ্য ও নিরাপত্তার ওপর গুরুত্ব দেওয়া হবে।
এরই ধারাবাহিকতায় সম্প্রতি সাব-কনট্রাক্টরদের ইএইচএস নিশ্চিত করতে একটি প্রশিক্ষণের আয়োজন করেছিল হুয়াওয়ে। এই প্রশিক্ষণে সব পরিস্থিতিতে ইএইচএস স্ট্যান্ডার্ড বজায় রাখতে যেসব পদক্ষেপ নেওয়া জরুরি তার ওপর আলোচনা করা হয়।
হুয়াওয়ে দক্ষিণ এশিয়ার প্রেসিডেন্ট এবং হুয়াওয়ে বাংলাদেশের সিইও প্যান জুনফেং বলেন, ‘টেলিকমিউনিকেশন প্রযুক্তি সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে সহযোগিতা করতে আমরা দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। আমি বিশ্বাস করি, এই প্রশিক্ষণকেন্দ্র তাঁদের আরও দক্ষ করে গড়ে তুলবে। একই সঙ্গে এটি কাজের সময় তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে সাপ্লায়ারদের ইঞ্জিনিয়ারিং সেবা ও ইএইচএস ব্যবস্থাপনা উন্নত করতে হুয়াওয়ে ধারাবাহিকভাবে পদক্ষেপ গ্রহণ করছে। সব ধরনের পরিস্থিতিতে সুরক্ষা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি তাৎক্ষণিকভাবে গুরুতর ঝুঁকি পর্যবেক্ষণ করে সমাধান করে থাকে।

একটি ছোট অ্যাপার্টমেন্টে একা বসবাস করেন ৭৮ বছর বয়সী বৃদ্ধা ব্যাং চুন-জা। এখন তাঁর দিন কাটছে শিশুর মতো দেখতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত একটি পুতুলের সঙ্গে কথা বলে। বাইরে থেকে ঘরে ফিরলে এই এআই পুতুলটি তাঁকে স্বাগত জানায়...
২ দিন আগে
হঠাৎ দেখা দেওয়া প্রযুক্তিগত বিভ্রাটের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। আজ শুক্রবার সন্ধ্যায় ফেসবুকে সমস্যা দেখা দেওয়ার পর রাত সাড়ে আটটার পর অনেক ব্যবহারকারী আবারও ফেসবুকে প্রবেশ করতে সক্ষম হন।
৩ দিন আগে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হঠাৎ বিভ্রাট দেখা দিয়েছে। আজ শুক্রবার রাত পৌনে ৮টার দিকে এই সমস্যা শুরু হয়।
৩ দিন আগে
যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের একটি ফেডারেল আদালত এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়ে একটি চলমান দেওয়ানি মামলা বাতিল ঘোষণা করেছেন। মামলার উভয় পক্ষের আইনজীবীরা তাঁদের আইনি খসড়া বা ‘ব্রিফ’ তৈরি করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করেছিলেন এবং সেখানে ভুয়া আইনি নথির উল্লেখ ছিল—এমন তথ্য...
৪ দিন আগে