ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে ইন-অ্যাপ শপিং ফিচার নিয়ে এল আমাজন। এর ফলে অ্যাপগুলো থেকে আমাজনের বিভিন্ন পণ্য কিনতে পারবে গ্রাহকেরা। কোনো পণ্য পছন্দ হলে তা সঙ্গে সঙ্গে অর্ডার দেওয়া যাবে; আমাজনের ওয়েবসাইটে বা অ্যাপে ঢুকতে হবে না।
ডিজরাপটিভ ডিজিটালের প্রধান নির্বাহী মরিস রাহমে প্রথম নতুন ফিচারটি লক্ষ করেন। গুগল অ্যাডস ও মেটার অংশীদার এই কোম্পানি। লিংকডইন প্ল্যাটফর্মে ফিচারটির বিভিন্ন সুবিধার কথা তুলে ধরেন রাহমে।
আমাজনের মুখপাত্র ক্যালি জার্নিগান টেকক্রাঞ্চের প্রতিবেদককে এই ফিচার নিয়ে আসার তথ্য নিশ্চিত করেন।
ফিচারটি সম্পর্কে যা জানা গেছে–
১. শুধু যুক্তরাষ্ট্রের গ্রাহকেরা বর্তমানে ফিচারটি ব্যবহার করতে পারবে। এসব পণ্যের পরিবর্তনশীল মূল্য থাকবে। অর্থাৎ চাহিদার ওপর নির্ভর করে পণ্যের দাম কমবে ও বাড়বে।
২. ফেসবুক ও ইনস্টাগ্রামে নির্দিষ্ট কিছু পণ্যের জন্য এই সুবিধা পাওয়া যাবে। এ ছাড়া পণ্যগুলো আমাজন প্ল্যাটফর্মেও পাওয়া যাবে। আমাজন বা স্বতন্ত্র বিক্রেতার স্টোর এই পণ্যগুলো বিক্রি করবে।
৩. এই ফিচার ব্যবহারের জন্য একবারই অ্যাকাউন্টগুলো লিংক করতে হবে। ফেসবুক ও ইনস্টাগ্রামে অ্যাকাউন্টে খুব দ্রুত আমাজন অ্যাকাউন্টের সঙ্গে লিংক করা যাবে।
৪. অ্যাকাউন্ট লিংক করা হয়ে গেলে বিজ্ঞাপন থেকে সহজেই আমাজনে পণ্যটি দেখা যাবে। এ জন্য ফেসবুক বা ইনস্টাগ্রাম অ্যাপ থেকে বের হতে হবে না।
৫. ডিফল্ট শপিং অ্যাড্রেস ও পেমেন্ট প্রক্রিয়া সম্পন্ন করে আমাজনে দ্রুত পণ্য অর্ডার করা যাবে।

একটি ছোট অ্যাপার্টমেন্টে একা বসবাস করেন ৭৮ বছর বয়সী বৃদ্ধা ব্যাং চুন-জা। এখন তাঁর দিন কাটছে শিশুর মতো দেখতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত একটি পুতুলের সঙ্গে কথা বলে। বাইরে থেকে ঘরে ফিরলে এই এআই পুতুলটি তাঁকে স্বাগত জানায়...
১ দিন আগে
হঠাৎ দেখা দেওয়া প্রযুক্তিগত বিভ্রাটের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। আজ শুক্রবার সন্ধ্যায় ফেসবুকে সমস্যা দেখা দেওয়ার পর রাত সাড়ে আটটার পর অনেক ব্যবহারকারী আবারও ফেসবুকে প্রবেশ করতে সক্ষম হন।
৩ দিন আগে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হঠাৎ বিভ্রাট দেখা দিয়েছে। আজ শুক্রবার রাত পৌনে ৮টার দিকে এই সমস্যা শুরু হয়।
৩ দিন আগে
যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের একটি ফেডারেল আদালত এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়ে একটি চলমান দেওয়ানি মামলা বাতিল ঘোষণা করেছেন। মামলার উভয় পক্ষের আইনজীবীরা তাঁদের আইনি খসড়া বা ‘ব্রিফ’ তৈরি করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করেছিলেন এবং সেখানে ভুয়া আইনি নথির উল্লেখ ছিল—এমন তথ্য...
৪ দিন আগে