ঘরের ইন্টারনেট হঠাৎ ধীরে চলতে শুরু করেছে। ভিডিও দেখতে গিয়ে বারবার থেমে যায়। অনেকে মনে করেন, সমস্যা রাউটার কিংবা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারে। কিন্তু সত্যি বলতে, সমস্যার পেছনে থাকতে পারে আপনার ঘরের সাধারণ জিনিসপত্র। আয়না, ধাতব ফার্নিচার, মাইক্রোওয়েভ, ব্লুটুথ ডিভাইস, এমনকি অ্যাকুয়ারিয়ামও ওয়াই-ফাই সিগন্যাল ব্লক করে। এতে গতি কমে যায় এবং সিগন্যালের কভারেজ সংকুচিত হয়।
সাধারণ জিনিস কীভাবে বাধা দেয়
সহজ সমাধান
এ ধরনের সমস্যার সমাধান করতে কোনো খরচের প্রয়োজন নেই। শুধু কিছু সহজ কাজ করলে যথেষ্ট। রাউটারকে মধ্যবর্তী, উঁচু ও খোলা জায়গায় রাখুন, দেয়াল বা কোনা থেকে দূরে। যেসব জিনিস সিগন্যালকে বাধা দিচ্ছে; যেমন আয়না, বড় ধাতব ফার্নিচার, ব্লুটুথ ডিভাইস, মাইক্রোওয়েভ, অ্যাকুয়ারিয়াম সেগুলো সরিয়ে নিন কিংবা রাউটার থেকে দূরে রাখুন।
এই ছোট পরিবর্তনগুলো আপনার ওয়াই-ফাই স্পিড, কভারেজ ও স্থিতিশীলতা বাড়াতে পারে। এতে ডাউনলোড দ্রুত হবে, স্ট্রিমিং মসৃণ হবে, গেমিং ল্যাগ মুক্ত থাকবে এবং ভিডিও কলও থাকবে বাধাহীন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

একটি ছোট অ্যাপার্টমেন্টে একা বসবাস করেন ৭৮ বছর বয়সী বৃদ্ধা ব্যাং চুন-জা। এখন তাঁর দিন কাটছে শিশুর মতো দেখতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত একটি পুতুলের সঙ্গে কথা বলে। বাইরে থেকে ঘরে ফিরলে এই এআই পুতুলটি তাঁকে স্বাগত জানায়...
২ দিন আগে
হঠাৎ দেখা দেওয়া প্রযুক্তিগত বিভ্রাটের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। আজ শুক্রবার সন্ধ্যায় ফেসবুকে সমস্যা দেখা দেওয়ার পর রাত সাড়ে আটটার পর অনেক ব্যবহারকারী আবারও ফেসবুকে প্রবেশ করতে সক্ষম হন।
৩ দিন আগে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হঠাৎ বিভ্রাট দেখা দিয়েছে। আজ শুক্রবার রাত পৌনে ৮টার দিকে এই সমস্যা শুরু হয়।
৩ দিন আগে
যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের একটি ফেডারেল আদালত এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়ে একটি চলমান দেওয়ানি মামলা বাতিল ঘোষণা করেছেন। মামলার উভয় পক্ষের আইনজীবীরা তাঁদের আইনি খসড়া বা ‘ব্রিফ’ তৈরি করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করেছিলেন এবং সেখানে ভুয়া আইনি নথির উল্লেখ ছিল—এমন তথ্য...
৪ দিন আগে