স্মার্টফোনের গুরুত্বপূর্ণ হার্ডওয়্যার প্রসেসর। কোয়ালকম ও মিডিয়াটেকের মতো বড় প্রযুক্তি কোম্পানিগুলো প্রসেসর তৈরির বাজারে রাজত্ব করছে। তবে স্মার্টফোন প্রস্তুতকারক কোম্পানি শাওমিও এই প্রযুক্তিতে এখন বিনিয়োগ করছে। আর নিজস্ব চিপ তৈরি করার জন্য আর্ম (এআরএম) কোম্পানির সঙ্গে কাজ শুরু করেছে শাওমি।
একটি চিপসেটের মধ্যে প্রসেসর (CPU) ছাড়াও থাকে গ্রাফিকস ইউনিট (GPU), মেমোরি (RAM), স্টোরেজ ও অন্যান্য উপাদান। আর আর্ম কোম্পানি নতুন চিপ তৈরি করতে শাওমিকে সাহায্য করবে।
মিডিয়াটেকের সিইও রিক সাই বলেন, চিপ তৈরির জন্য শাওমির সঙ্গে অংশীদারত্ব করছে আর্ম কোম্পানি। যদিও এই বক্তব্য কাউন্টার পয়েন্টের এক গবেষণাপত্র থেকে জানা যায়, তবে মূল প্রতিবেদনটি খুঁজে পাওয়া কঠিন।
চীনের ডিজিটাল চ্যাটিং প্ল্যাটফর্ম ওয়েবুতে এই খবর প্রাথমিকভাবে প্রকাশ হয়। প্রতিবেদনে বলা হয়, চিপ তৈরির জন্য এর আগে অপো কোম্পানি সঙ্গে এআরএম অংশীদারত্ব করে। তবে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে প্রকল্পটি বাতিল হয়ে যায়।
২০২২ সালে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছিল, আর্মের সঙ্গে মিলে স্মার্টফোনের জন্য নতুন চিপ বানাবে অপো। তবে ২০২৩ সালে বিশ্বের স্মার্টফোনের বাজারে মন্দা হওয়ায় অপো এই প্রকল্প বাদ দেয়।
এজন্য আর্মের নতুন অংশীদার হিসেবে শাওমি যুক্ত হয়েছে। তবে শাওমি চিপ ডিজাইন ও উৎপাদনের জন্য কোন কোম্পানিকে বাছাই করবে সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। যেমন–অ্যাপলের এ সিরিজের বায়োনিক চিপ উৎপাদন করে টিএসএমসি কোম্পানি। অপরদিকে গুগল টেনসর চিপসেটের জন্য স্যামসাংয়ের ওপর নির্ভর করে।
আর্ম সাধারণত প্রসেসরের ভিত্তি তৈরি করে। তবে নতুন করে একটি চিপ তৈরি করা অনেক চ্যালেঞ্জের বিষয়।
চিপ তৈরির জটিলতা ও এই কাজটি করার জন্য আউটসোর্সিং কোম্পানিগুলোর গুরুত্বের ওপর জোর দিয়েছে কাউন্টার পয়েন্ট রিসার্চের সিনিয়র বিশ্লেষক পারভ শর্মা।
মিডিয়াটেক কোম্পানি এই পরিবর্তনের মাধ্যমে সবচেয়ে বেশি লাভবান হবে। কারণ কোম্পানিটি স্মার্টফোনের জন্য উন্নত চিপ তৈরিতে সাহায্য করে।
শাওমি আসলেই নিজস্ব চিপ তৈরি করকে নাকি, তা জানতে আরও অপেক্ষা করতে হবে।
তথ্যসূত্র: গিজমোচায়না

আমাজনের ক্লাউড ইউনিট (এডব্লিউএস) জানিয়েছে, ইরানের প্রতিশোধমূলক হামলায় বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের ডেটা সেন্টারগুলোতে বিদ্যুৎ এবং সংযোগের সমস্যা দেখা দিচ্ছে।
৪ ঘণ্টা আগে
বিশ্বের বিভিন্ন দেশে যাত্রীরা এখন অ্যাপভিত্তিক সেবার মাধ্যমে গাড়ি, মোটরবাইক, এমনকি নৌযানও ডাকতে পারেন। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে আকাশপথের ট্যাক্সি। রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম ‘উবার’ ঘোষণা দিয়েছে, চলতি বছরের (২০২৬) শেষ নাগাদ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে তাদের অ্যাপের মাধ্যমেই বুক করা যাবে...
৩ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসারে এখন ইচ্ছেমতো ছবি ও ভিডিও তৈরি করার প্রযুক্তি হাতের মুঠোয়। যে কেউ যথাযথ প্রম্পট লিখে তৈরি করে ফেলতে পারছেন মনের মতো ছবি-ভিডিও। এই কাজটি আরও সহজ ও দ্রুততর করতে প্রযুক্তি জায়ান্ট গুগল তাদের ‘ন্যানো বানানা’ মডেল আরও উন্নত করেছে। নতুন এই মডেলের নাম দেওয়া হয়েছে...
৪ দিন আগে
এআই-চালিত অটো জুম সেলফি ক্যামেরা প্রযুক্তির ফোন নিয়ে এল অপো। আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বাজারে উন্মোচন করা হয়েছে নতুন ‘অপো এ৬ এস প্রো’।
৬ দিন আগে