টিভির রিমোট নিয়ে প্রায়ই ভোগান্তি পোহাতে হয় ব্যবহারকারীদের। কারণ টিভি চালু করার সময় অনেকই রিমোট খুঁজে পান না বা ব্যাটারির চার্জ ফুরিয়ে যাওয়ার ফলে বিড়ম্বনায় পড়েন। এসব ক্ষেত্রে নিজের স্মার্টফোনকে টিভির রিমোট হিসেবে ব্যবহার করতে পারেন।
স্মার্টফোনকে টিভির রিমোট হিসেবে ব্যবহার করার জন্য আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে আইআর ব্লাস্টার থাকতে হবে। আর আপনার টিভিটিও স্মার্টটিভি হতে হবে। খুব সহজেই কয়েক মিনিটের মধ্যেই ফিচারটি সেট করে ব্যবহার করতে পারবেন।
স্মার্টফোনকে টিভির রিমোট হিসেবে ব্যবহার করবেন যেভাবে
১. প্রথমেই স্মার্টফোনের গুগল টিভি অ্যাপটিতে প্রবেশ করুন। অ্যাপটি না থাকলে সেটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন।
২. আপনার ফোন ও টিভি একই ওয়াই–ফাই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত রয়েছে নাকি তা নিশ্চিত করতে হবে।
৩. গুগল টিভি অ্যাপে নিচের দিকে ডানের ‘রিমোট’ অপশনে ট্যাপ করুন।
৪. ‘স্ক্যানিং ফর ডিভাইসেস’ অপশনে ট্যাপ করুন। তাহলে আপনার ঘরের ওয়াইফাই নেটওয়ার্কের আওতায় থাকা সবগুলো ডিভাইসের তালিকা দেখা যাবে।
৫. তালিকা থেকে নিজের টিভির নামের ওপর ট্যাপ করে নির্বাচন করুন।
৬. এরপর ফোন ও টিভি লিংক করার জন্য কতগুলো নির্দেশনা স্ক্রিনে দেখা যাবে। সেগুলো অনুসরণ করুন।
৭. টিভি ও ফোন লিংক হয়ে গেলে স্মার্টফোনটি দিয়েই টিভি নিয়ন্ত্রণ করা যাবে।
নিজের ফোনে আইআর ব্লাস্টার রয়েছে নাকি তা নিয়ে অনিশ্চয়তায় থাকলে ফোনটির মডেলের নাম লিখে যেকোনো ব্রাউজারে সার্চ করুন। এরপর যেকোন প্রযুক্তি ওয়েবসাইট থেকে ফোনের স্পেসিফিকেশনে চোখ বুলিয়ে নেন। স্পেসিফিকেশন দেখলে বুঝতে পারবেন যে, আপনার ফোনে আইআরব্লাস্টার ফিচার আছে নাকি নেই।
তথ্যসূত্র: গ্যাজেটস নাও

একটি ছোট অ্যাপার্টমেন্টে একা বসবাস করেন ৭৮ বছর বয়সী বৃদ্ধা ব্যাং চুন-জা। এখন তাঁর দিন কাটছে শিশুর মতো দেখতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত একটি পুতুলের সঙ্গে কথা বলে। বাইরে থেকে ঘরে ফিরলে এই এআই পুতুলটি তাঁকে স্বাগত জানায়...
১ দিন আগে
হঠাৎ দেখা দেওয়া প্রযুক্তিগত বিভ্রাটের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। আজ শুক্রবার সন্ধ্যায় ফেসবুকে সমস্যা দেখা দেওয়ার পর রাত সাড়ে আটটার পর অনেক ব্যবহারকারী আবারও ফেসবুকে প্রবেশ করতে সক্ষম হন।
২ দিন আগে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হঠাৎ বিভ্রাট দেখা দিয়েছে। আজ শুক্রবার রাত পৌনে ৮টার দিকে এই সমস্যা শুরু হয়।
২ দিন আগে
যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের একটি ফেডারেল আদালত এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়ে একটি চলমান দেওয়ানি মামলা বাতিল ঘোষণা করেছেন। মামলার উভয় পক্ষের আইনজীবীরা তাঁদের আইনি খসড়া বা ‘ব্রিফ’ তৈরি করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করেছিলেন এবং সেখানে ভুয়া আইনি নথির উল্লেখ ছিল—এমন তথ্য...
৪ দিন আগে