
স্যামসাং নোটস এত দিন শুধু স্যামসাংয়ের নিজস্ব গ্যালাক্সি বুক ল্যাপটপেই ব্যবহার করা যেত। ফলে স্যামসাং ফোন ব্যবহারকারীরা অন্য কোম্পানির কম্পিউটারে এই অ্যাপ চালাতে পারতেন না। অবশেষে সেই সীমাবদ্ধতা তুলে নিয়েছে স্যামসাং। এখন সব ধরনের উইন্ডোজ কম্পিউটারেই ব্যবহার করা যাচ্ছে স্যামসাং নোটস।
সম্প্রতি স্যামসাংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, উইন্ডোজ ১০ এবং ১১ অপারেটিং সিস্টেমচালিত যেকোনো কম্পিউটারে এখন থেকে স্যামসাং নোটস, স্যামসাং অ্যাকাউন্ট এবং স্যামসাং গ্যালারি অ্যাপ ব্যবহার করা যাবে। মাইক্রোসফট স্টোর থেকে অ্যাপগুলো ডাউনলোড করে ব্যবহার করা যাবে।
তবে নোটস অ্যাপ চালাতে গেলে অবশ্যই ‘স্যামসাং অ্যাকাউন্ট’ অ্যাপও ইনস্টল করতে হবে। অ্যাপটি প্রথম চালুর সময় ব্যবহারকারীকে জানিয়ে দেওয়া হবে যে, এটি মূলত গ্যালাক্সি বুকের জন্য তৈরি করা হয়েছে এবং অন্য ডিভাইসে কিছু সমস্যা দেখা দিতে পারে।
স্যামসাংয়ের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও, অনেক ব্যবহারকারী জানিয়েছেন, তাঁরা এখন তাঁদের সাধারণ উইন্ডোজ কম্পিউটারেও স্যামসাং নোটস ব্যবহার করতে পারছেন। এর ফলে অনেকেই আবার স্যামসাং নোটসে ফিরে এসেছেন বলে জানিয়েছেন।
রেডিটে এক ব্যবহারকারী একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে সাম্প্রতিক আপডেটের পর স্যামসাং নোটস অ্যাপটি তাঁর কম্পিউটারে চলছে। আরেকজন ব্যবহারকারী জানিয়েছেন, তিনি অ্যাপটি চালাতে সক্ষম হয়েছেন তাঁর আসুসের ‘ROG Strix G15’ ল্যাপটপে। এদিকে, আরেকজন মন্তব্য করেছেন, তিনি আবার স্যামসাং নোটস ব্যবহার শুরু করবেন।
তবে বিশেষজ্ঞদের মতে, স্যামসাং যদি নোটস অ্যাপকে ওয়েব ব্রাউজার থেকেও অ্যাকসেস করার সুযোগ দিত, তাহলে আইফোন, আইপ্যাড বা ম্যাক ব্যবহারকারীরাও এটি ব্যবহার করতে পারতেন। তাতে স্যামসাং নোটস প্রকৃত অর্থেই গুগল কিপ, ক্রাফট ডকস, এভারনোট বা গুডনোটস-এর মতো জনপ্রিয় নোট অ্যাপগুলোর প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারত।
তবে এখনো স্যামসাং ফাইন্ড অ্যাপটি শুধু গ্যালাক্সি ডিভাইসেই ব্যবহার করা যাবে।

একটি ছোট অ্যাপার্টমেন্টে একা বসবাস করেন ৭৮ বছর বয়সী বৃদ্ধা ব্যাং চুন-জা। এখন তাঁর দিন কাটছে শিশুর মতো দেখতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত একটি পুতুলের সঙ্গে কথা বলে। বাইরে থেকে ঘরে ফিরলে এই এআই পুতুলটি তাঁকে স্বাগত জানায়...
১ দিন আগে
হঠাৎ দেখা দেওয়া প্রযুক্তিগত বিভ্রাটের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। আজ শুক্রবার সন্ধ্যায় ফেসবুকে সমস্যা দেখা দেওয়ার পর রাত সাড়ে আটটার পর অনেক ব্যবহারকারী আবারও ফেসবুকে প্রবেশ করতে সক্ষম হন।
৩ দিন আগে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হঠাৎ বিভ্রাট দেখা দিয়েছে। আজ শুক্রবার রাত পৌনে ৮টার দিকে এই সমস্যা শুরু হয়।
৩ দিন আগে
যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের একটি ফেডারেল আদালত এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়ে একটি চলমান দেওয়ানি মামলা বাতিল ঘোষণা করেছেন। মামলার উভয় পক্ষের আইনজীবীরা তাঁদের আইনি খসড়া বা ‘ব্রিফ’ তৈরি করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করেছিলেন এবং সেখানে ভুয়া আইনি নথির উল্লেখ ছিল—এমন তথ্য...
৪ দিন আগে