অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস এবং স্টিভ ওজনিয়াকের হাতে তৈরি কম্পিউটারটি ৪ লাখ ডলার বা ৩ কোটি ৪২ লাখ টাকায় বিক্রি করা হয়েছে। ৪৫ বছর আগে তৈরি কম্পিউটারটি গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিলামে বিক্রি হয়।
ধারণা করা হচ্ছিল, ছয় লাখ ডলারের বেশি মূল্যে বিক্রি হবে এই কম্পিউটারটি।
নিলামে ওঠা অ্যাপল-১ মডেলের কম্পিউটারটি কাঠের ফ্রেমে তৈরি। জবস এবং ওজনিয়াক গ্যারেজে বসে শুরুর দিকে যে ২০০টি কম্পিউটার তৈরি করেছিল এটি তার মধ্যে অন্যতম।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, কম্পিউটারটির কাঠের ফ্রেমটি হাওয়াই থেকে নকশা করে আনা। অ্যাপলের তৈরি প্রথম ২০০টি কম্পিউটারে এই ফ্রেম ব্যবহার করা হয়েছিল।
নিলাম হাউসের ওয়েবসাইটে বলা হয়, ক্যালিফোর্নিয়ার রাঞ্চো কুকামোঙ্গার চাফি কলেজের একজন অধ্যক্ষ এই কম্পিউটারটি কিনেছিলেন। পরে তিনি ১৯৭৭ সালে তার এক শিক্ষার্থীর কাছে সেটি বিক্রি করে দেয়।
লস অ্যাঞ্জেলস টাইমের প্রতিবেদনে ওই শিক্ষার্থীর নাম উল্লেখ করা হয়নি। ওই শিক্ষার্থী তখন ৬৫০ ডলারে কম্পিউটারটি কিনেছিলেন।
নিলাম হাউসের কর্মকর্তা জন মোরান বলেন, কম্পিউটারটির এখন পর্যন্ত দুজন মালিক ছিলেন।
নিলামের বিষয়ে সংবাদমাধ্যম লস অ্যাঞ্জেলস টাইমসে অ্যাপল-১ বিশেষজ্ঞ কোরি কোহেন বলেন, শুধু প্রযুক্তিশিল্প সংশ্লিষ্টরা নয় অনেক মানুষই জানতে চায় কোন ব্যক্তির আছে অ্যাপল-১ কম্পিউটারটি রয়েছে।
১৯৭০ এবং ৮০র দশকে সফলতা পায় জবস এবং ওজনিয়াকের প্রতিষ্ঠিত কোম্পানি অ্যাপল। ২০১১ সালের মৃত্যুর আগে অ্যাপলকে জনপ্রিয় কোম্পানি হিসেবে দেখে গিয়েছে এর প্রতিষ্ঠাতে স্টিভ জবস।

১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্মের পাশাপাশি গেমিং ও লাইভস্ট্রিমিং সেবাতেও আসছে নতুন বিধিনিষেধ।
৩ ঘণ্টা আগে
একটি ছোট অ্যাপার্টমেন্টে একা বসবাস করেন ৭৮ বছর বয়সী বৃদ্ধা ব্যাং চুন-জা। এখন তাঁর দিন কাটছে শিশুর মতো দেখতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত একটি পুতুলের সঙ্গে কথা বলে। বাইরে থেকে ঘরে ফিরলে এই এআই পুতুলটি তাঁকে স্বাগত জানায়...
২ দিন আগে
হঠাৎ দেখা দেওয়া প্রযুক্তিগত বিভ্রাটের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। আজ শুক্রবার সন্ধ্যায় ফেসবুকে সমস্যা দেখা দেওয়ার পর রাত সাড়ে আটটার পর অনেক ব্যবহারকারী আবারও ফেসবুকে প্রবেশ করতে সক্ষম হন।
৩ দিন আগে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হঠাৎ বিভ্রাট দেখা দিয়েছে। আজ শুক্রবার রাত পৌনে ৮টার দিকে এই সমস্যা শুরু হয়।
৩ দিন আগে