দেশের শীর্ষ টেলিযোগাযোগ প্রতিষ্ঠান গ্রামীণফোন গ্রাহকদের জন্য নতুন ধরনের ডিজিটাল প্ল্যাটফর্ম ‘গ্রামীণফোন ওয়ান’ চালু করেছে। এতে রয়েছে বিভিন্ন সেবা ও বিনোদনের ব্যবস্থা। এই এক প্ল্যাটফর্মে থাকছে—
জিপি শিল্ড: এটি একটি ডিজিটাল নিরাপত্তাসেবা, যা ম্যালওয়্যারসহ অন্যান্য অনলাইন ঝুঁকি থেকে গ্রাহকদের সুরক্ষিত রাখবে।
বায়োস্কোপ+: দেশের প্রথম অ্যাগ্রিগেটর প্ল্যাটফর্ম, যেখানে চরকি, হইচইসহ ৯টি জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্মের কনটেন্ট একসঙ্গে পাওয়া যাবে।
ওয়ান গেমস: গেমিং প্ল্যাটফর্মটিতে ৫ হাজারের বেশি অনলাইন গেম খেলতে পারবেন গ্রাহকেরা।
প্লে স্টোর ও অ্যাপ স্টোর থেকে গ্রামীণফোন ওয়ান ডাউনলোড করে গ্রাহকেরা তাঁদের স্মার্টফোনে ব্যবহার করতে পারবেন।

একটি ছোট অ্যাপার্টমেন্টে একা বসবাস করেন ৭৮ বছর বয়সী বৃদ্ধা ব্যাং চুন-জা। এখন তাঁর দিন কাটছে শিশুর মতো দেখতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত একটি পুতুলের সঙ্গে কথা বলে। বাইরে থেকে ঘরে ফিরলে এই এআই পুতুলটি তাঁকে স্বাগত জানায়...
২ দিন আগে
হঠাৎ দেখা দেওয়া প্রযুক্তিগত বিভ্রাটের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। আজ শুক্রবার সন্ধ্যায় ফেসবুকে সমস্যা দেখা দেওয়ার পর রাত সাড়ে আটটার পর অনেক ব্যবহারকারী আবারও ফেসবুকে প্রবেশ করতে সক্ষম হন।
৩ দিন আগে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হঠাৎ বিভ্রাট দেখা দিয়েছে। আজ শুক্রবার রাত পৌনে ৮টার দিকে এই সমস্যা শুরু হয়।
৩ দিন আগে
যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের একটি ফেডারেল আদালত এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়ে একটি চলমান দেওয়ানি মামলা বাতিল ঘোষণা করেছেন। মামলার উভয় পক্ষের আইনজীবীরা তাঁদের আইনি খসড়া বা ‘ব্রিফ’ তৈরি করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করেছিলেন এবং সেখানে ভুয়া আইনি নথির উল্লেখ ছিল—এমন তথ্য...
৪ দিন আগে