নরওয়ের ট্রন্ডহেইম শহরে এমন একটি নতুন রাস্তা চালু করা হয়েছে, যেখানে চলতে চলতেই বৈদ্যুতিক গাড়ি চার্জ নিতে পারবে। এই প্রযুক্তির মাধ্যমে কোনো জায়গায় থেমে তারপর গাড়ি চার্জ করতে হবে না। রাস্তার নিচে থাকা লুকানো কয়েল থেকে বিদ্যুৎ পেয়ে চলার সময়ই চার্জ হবে গাড়ি। এ জন্য বৈদ্যুতিক গাড়িগুলোতে চার্জ নেওয়ার বিশেষ যন্ত্র অবশ্যই থাকতে হবে।
এই প্রযুক্তির নাম ইনডাকটিভ চার্জিং। এটি কার্যকর করার জন্য নির্দিষ্ট রাস্তাগুলোর নিচে বিশেষভাবে কপার কয়েল বসানো হয়। এগুলো একটি চৌম্বকীয় ক্ষেত্র তৈরি করে বলে ব্যাটারি চার্জ হতে থাকে।
নরওয়ের সরকার এই প্রকল্পে ২২ দশমিক ৪ মিলিয়ন নরওয়েজীয় ক্রোনা ব্যয় করেছে। এর প্রধান কারণ, নরওয়ে সরকার চলতি বছরের মধ্যে দেশ থেকে ডিজেল এবং পেট্রলচালিত গাড়ি পুরোপুরি বন্ধ করে বৈদ্যুতিক গাড়ির শতভাগ ব্যবহার শুরু করতে চায়।
ট্রন্ডহেইমে শীতকালে তুষার ও বরফ পড়ে বলে ইনডাকটিভ চার্জিং প্রযুক্তি বাস্তবায়নের জন্য এ জায়গা বেছে নেওয়া হয়েছে। প্রকল্পটি সফল হলে পর্যায়ক্রমে এমন বেতার চার্জিং রোড অন্য বরফপূর্ণ বা শীতল এলাকায় তৈরি হবে। পরীক্ষামূলকভাবে এই রাস্তায় চীনের দুটি প্রতিষ্ঠানের বৈদ্যুতিক বাস ব্যবহার করা হচ্ছে।
এই প্রযুক্তির পরীক্ষা সফল হলে ভবিষ্যতে চার্জিং স্টেশন খুঁজে সময় নষ্ট করতে হবে না। এ ছাড়া পরিবহনব্যবস্থাকে এটি আরও পরিবেশবান্ধব করবে।
সূত্র: স্টেম নিউজ

একটি ছোট অ্যাপার্টমেন্টে একা বসবাস করেন ৭৮ বছর বয়সী বৃদ্ধা ব্যাং চুন-জা। এখন তাঁর দিন কাটছে শিশুর মতো দেখতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত একটি পুতুলের সঙ্গে কথা বলে। বাইরে থেকে ঘরে ফিরলে এই এআই পুতুলটি তাঁকে স্বাগত জানায়...
২ দিন আগে
হঠাৎ দেখা দেওয়া প্রযুক্তিগত বিভ্রাটের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। আজ শুক্রবার সন্ধ্যায় ফেসবুকে সমস্যা দেখা দেওয়ার পর রাত সাড়ে আটটার পর অনেক ব্যবহারকারী আবারও ফেসবুকে প্রবেশ করতে সক্ষম হন।
৩ দিন আগে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হঠাৎ বিভ্রাট দেখা দিয়েছে। আজ শুক্রবার রাত পৌনে ৮টার দিকে এই সমস্যা শুরু হয়।
৩ দিন আগে
যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের একটি ফেডারেল আদালত এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়ে একটি চলমান দেওয়ানি মামলা বাতিল ঘোষণা করেছেন। মামলার উভয় পক্ষের আইনজীবীরা তাঁদের আইনি খসড়া বা ‘ব্রিফ’ তৈরি করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করেছিলেন এবং সেখানে ভুয়া আইনি নথির উল্লেখ ছিল—এমন তথ্য...
৪ দিন আগে