
বাংলাদেশে ডেটা ট্রানজিট ব্যবস্থায় বড় ধরনের নীতিগত পরিবর্তনের আভাস মিলেছে। স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংককে নন-ফিল্টারড ডেটা সুবিধা দেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
বিটিআরসি চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এমদাদ উল বারী বলেন, ‘প্রযুক্তিনির্ভর নতুন বাস্তবতায় নেটওয়ার্ক অবকাঠামো এখন কেবল সংযোগের বিষয় নয়, এটি আলাদা একটি ডিজিটাল জগৎ তৈরি করছে। তবে নতুন বাস্তবতার সঙ্গে খাপ খাওয়াতে নীতিমালায় পরিবর্তনের প্রয়োজন হলেও সব ধরনের লাইসেন্স বাধা এখনই তুলে দেওয়া সম্ভব নয়।’
তিনি বলেন, ‘আমরা চাই এই খাতের সবাই ন্যায্য সুযোগ পাক। সমন্বয় ও সহযোগিতার মাধ্যমেই এই খাতকে এগিয়ে নিতে হবে।’ খাতসংশ্লিষ্ট ব্যবসায়ীদের নিয়ে দ্রুত একটি সমন্বয় কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি।
গতকাল শনিবার রাতে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপের (বিডিনগ) ২১তম সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন বিটিআরসি চেয়ারম্যান। তাঁর বক্তব্যে ভবিষ্যৎ ইন্টারনেট অবকাঠামো, লাইসেন্স নীতি এবং নেটওয়ার্ক ব্যবস্থাপনায় পরিবর্তনের ইঙ্গিতও উঠে আসে।
অনুষ্ঠানে সরকারি ওয়েবসাইট ও ই-টেন্ডারিং ব্যবস্থায় আইপিভি-৬ বাধ্যতামূলক করার পরিকল্পনার কথাও তুলে ধরে বিটিআরসি। সংশ্লিষ্টরা বলছেন, দেশে ইন্টারনেট অবকাঠামো আধুনিকায়নে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে।
অনুষ্ঠানে বিপিসির পরিচালক ও বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রাজ্জাকুল ইসলাম বলেন, দেশের আইএসপি খাতের ভবিষ্যৎ সম্ভাবনা নির্ধারণে জরিপ ও গবেষণায় সরকার সহযোগিতা করবে। পাশাপাশি ডেটা উন্মুক্ত করার ক্ষেত্রে নিরাপত্তা সক্ষমতা বাড়ানোর ওপরও জোর দেন তিনি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিডিনগের সাধারণ সম্পাদক বরকতুল আলম বিপ্লব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিটিআরসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শফিউল আলম পারভেজসহ আরও অনেকে।
প্রসঙ্গত, নন-ফিল্টারড ডেটা সুবিধা বলতে সাধারণত বোঝানো হয়, ইন্টারনেট ডেটা প্রবাহে স্থানীয়ভাবে কোনো ধরনের কনটেন্ট ফিল্টারিং, সেন্সরশিপ বা নিয়ন্ত্রণ না থাকা। অর্থাৎ কোনো ওয়েবসাইট ব্লক করা, নির্দিষ্ট কনটেন্ট সীমিত করা বা স্থানীয় ইন্টারনেট গেটওয়ের মাধ্যমে ডেটা নিয়ন্ত্রণ ছাড়াই স্টারলিংক ইন্টারনেট সেবা দিতে পারবে।

একটি ছোট অ্যাপার্টমেন্টে একা বসবাস করেন ৭৮ বছর বয়সী বৃদ্ধা ব্যাং চুন-জা। এখন তাঁর দিন কাটছে শিশুর মতো দেখতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত একটি পুতুলের সঙ্গে কথা বলে। বাইরে থেকে ঘরে ফিরলে এই এআই পুতুলটি তাঁকে স্বাগত জানায়...
১ দিন আগে
হঠাৎ দেখা দেওয়া প্রযুক্তিগত বিভ্রাটের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। আজ শুক্রবার সন্ধ্যায় ফেসবুকে সমস্যা দেখা দেওয়ার পর রাত সাড়ে আটটার পর অনেক ব্যবহারকারী আবারও ফেসবুকে প্রবেশ করতে সক্ষম হন।
২ দিন আগে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হঠাৎ বিভ্রাট দেখা দিয়েছে। আজ শুক্রবার রাত পৌনে ৮টার দিকে এই সমস্যা শুরু হয়।
২ দিন আগে
যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের একটি ফেডারেল আদালত এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়ে একটি চলমান দেওয়ানি মামলা বাতিল ঘোষণা করেছেন। মামলার উভয় পক্ষের আইনজীবীরা তাঁদের আইনি খসড়া বা ‘ব্রিফ’ তৈরি করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করেছিলেন এবং সেখানে ভুয়া আইনি নথির উল্লেখ ছিল—এমন তথ্য...
৪ দিন আগে