একজন তিনবারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন, আরেকজনের ছিল এটিই প্রথম ফাইনাল। গতকাল ফ্রেঞ্চ ওপেনে মেয়েদের ফাইনালে এই ব্যবধানটা অভিজ্ঞ ইগা সিয়াতেক এবং ‘অনভিজ্ঞ’ ক্যারোলিনা মুচোভার পারফরম্যান্সে দেখা গেল না। সমানতালে লড়ে গেলেন দুজনই। শেষ পর্যন্ত অবশ্য জিতলেন পোল্যান্ডের সিয়াতেকই। প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠে আসা মুচোভাকে হারালেন ৬-২,৫-৭, ৬-৪ গেমে।
এর আগে কখনো ফাইনালে একটি সেটও হারেননি সিয়াতেক। কালও প্রথম সেট স্বাচ্ছন্দ্যে জিতে নিয়েছিলেন। কিন্তু পরের সেটে বাগড়া দেন মুচোভা। সিয়াতেক সাধ্যমতো লড়াই করলেও দ্বিতীয় সেটে হেরে যান। তখনই কেউ কেউ হয়তো ফাইনালে ‘প্রথম’ সেটের হারটাকে ফাইনাল হারের সঙ্গে মেলাতে শুরু করেছিলেন। তা ছাড়া দ্বিতীয় সেটে মুচোভা খেলেছেনও দুর্দান্ত। কিন্তু শেষ সেটে সিয়াতেকের অভিজ্ঞতার কাছে আর পেরে ওঠেননি।
জয় নিশ্চিত হওয়ার পর হাতের র্যাকেটটি ফেলে হাঁটু ভেঙে কোর্টেই বসে পড়েন সিয়াতেক। চোখ দিয়ে বেরিয়ে আসতে থাকে আনন্দাশ্রু। নিজেকে সামলে নিয়ে ছুটে যান বক্সে, তাঁর কোচিং দলের কাছে। তখন চোখেমুখে রাজ্যের হতাশা ৪৩ তম বাছাই চেক প্রজাতন্ত্রের মেয়ে মুচোভার। এত কাছাকাছি এসেও প্যারিসের নতুন রানী হওয়ার স্বপ্ন পূরণ হলো তাঁর!
ফ্রেঞ্চ ওপেনে এটি তৃতীয় শিরোপা সিয়াতেকের। এর আগে ২০২০ ও ২০২২ সালে ট্রফি জিতেছিলেন রোলাঁ গারোতে। চারটি গ্র্যান্ড স্ল্যামের মালিক ২২ বছর বয়সী তারকা একটি কীর্তি গড়েছেন মুচোভাকে হারিয়ে। ২০০৭ সালে জাস্টিন হেনিনের পর মেয়েদের এককে ফ্রেঞ্চ ওপেন ধরে রাখলেন তিনি।

‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তানকে নিয়ে আগেভাগে কিছু অনুমান করা কঠিন। ম্যাচ তো বটেই, কখনো কখনো পুরো টুর্নামেন্টকেই বদলে দেয় তারা। তবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটেই থেমে গেছে ক্রিকেটারদের পথচলা। বাজে পারফরম্যান্সের খেসারত দিতে হবে ক্রিকেটারদের।
৩৮ মিনিট আগে
নারী এশিয়ান কাপে এই নিয়ে দ্বিতীয়বার খেলতে এসেছে ইরান। আজ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ নারী এশিয়ান কাপ শুরু করবে ইরান। বাংলাদেশ সময় বেলা ৩টায় কুইন্সল্যান্ডের রোবিনা স্টেডিয়ামে শুরু হবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
১ ঘণ্টা আগে
ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাননি এখনো। তবে ভারতীয় ক্রিকেটে এখন বেশ আলোচিত নাম আকিব নবি। রঞ্জি ট্রফির ৬৭ বছরের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জিতেছে জম্মু-কাশ্মীর। ১০ ম্যাচে ৬০ উইকেট নিয়ে প্রথমবার ভারতের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট জয়ের নেপথ্য দলটির নায়ক তিনি।
২ ঘণ্টা আগে
তবে অলৌকিক কিছু করার কথা এড়িয়ে গেলেন না বাটলার, ‘আমি বড় কোনো আকাশকুসুম স্বপ্ন দেখছি না, এই পেশায় অনেকদিন ধরে আছি এবং অনেক মহাদেশে কাজ করেছি। তবে আমি বিশ্বাস করি মাঝেমধ্যে অদ্ভুত বা অলৌকিক কিছু ঘটে যেতে পারে। আমরা আমাদের ফুটবল খেলব এবং মানুষের মন জয় করার চেষ্টা করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা
২ ঘণ্টা আগে