একটা টেনিস র্যাকেটের দাম সর্বোচ্চ কত হতে পারে! অর্থের অঙ্কটা যদি আপনি অনেকটা বাড়িয়েও বলেন, তবু সেটা হাজার ছাড়িয়ে লাখ টাকা হওয়ার কথা নয়। কিন্তু নিলামে নোভাক জোকোভিচের একটি র্যাকেট বিক্রি হয়েছে ১ লাখ সাড়ে ৭ হাজার মার্কিন ডলারে! বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ১৮ লাখ ৫৭ হাজার টাকা।
কী আছে ওই র্যাকেটে, যে এত চড়া দামে বিক্রি হলো সেটি! ওই র্যাকেট দিয়েই ২০১৬ সালে প্রথম ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন জোকোভিচ। ফাইনালে ৩-৬,৬-১, ৬-২,৬-৪ গেমে অ্যান্ডি মারেকে হারিয়ে ক্যারিয়ার স্লাম পূর্ণ করেছিলেন।
তবে ইতিহাস গড়া সেই র্যাকেটটি নিজের কাছে রাখতে পারেননি জোকোভিচ। রাফায়েল নাদালের লাল দুর্গ জয়ের আনন্দের আতিশয্যে র্যাকেটটি ছুড়ে মেরেছিলেন দর্শকদের দিকে। আর ভাগ্যবান দর্শক হিসেবে সেটি পেয়েছেন অ্যাবি দোহার্টি। এত দিন ধরে সযত্নে রেখে দিলেও শেষমেশ সেটি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেন। ধারণা করা হয়েছিল নিলামে এটি বিক্রি করে হাজার পঞ্চাশেক ডলার পাওয়া যেতে পারে। কিন্তু এই র্যাকেট বিক্রির জন্য এসসিপি অকশন সাইটে তোলার পর সেটি বিক্রি হয়েছে ১০,৭৫০০ ডলারে!
এটিই কী সর্বোচ্চ দামে বিক্রি হওয়া কোনো টেনিস স্মারক? না এর চেয়েও বেশি দামে বিক্রি হয়েছিল ১৯৭৩ সালে ববি রিগের বিপক্ষে ‘ব্যাটল অব সেক্সেস’ ম্যাচে কিংবদন্তি বিলি জিন কিং যে র্যাকেট নিয়ে খেলেছিলেন সেটি। সেটি বিক্রি হয়েছিল ১ লক্ষ ২৫ হাজার ডলার।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
১০ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৪০ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২ ঘণ্টা আগে