
অনিশ্চয়তা কাটিয়ে নেপালে বিশ্ব চ্যাম্পিয়নশিপ বাছাইয়ে শেষ পর্যন্ত অংশ নেয় বাংলাদেশ টেবিল টেনিস দল। কিন্তু প্রত্যাশা মেটাতে পারেনি। চার ম্যাচের চারটিতেই হেরেছে পুরুষ ও মহিলা দল। সূত্রে জানা গেছে, এসএ গেমসকে সামনে রেখে দুই মাসের জন্য থাইল্যান্ডের কোচ পাস্সারা পাত্তারাথোর্নকে নিয়োগ দিতে যাচ্ছে টেবিল টেনিস ফেডারেশন।
২৬ বছর বয়সী পাস্সারা অবশ্য এখনো খেলা ছাড়েননি। এর পাশাপাশি কোচিংও চালিয়ে যাচ্ছেন। তাঁর ছাত্ররা বেশ সুনাম কুড়াচ্ছেন। ৮ বছর বয়স থেকে টেবিল টেনিস খেলা শুরু করেন তিনি। থাইল্যান্ডের জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন ৮ বছর। ২০১৬ ও ২০২১ সালে জিতেছেন থাইল্যান্ড চ্যাম্পিয়নশিপ। ২০২১ সালে ভিয়েতনামে অনুষ্ঠিত দক্ষিণ-পূর্ব এশিয়ান গেমসের দলীয় ইভেন্টে সোনা জেতেন তিনি।
বাংলাদেশে আসার ব্যাপারে পাস্সারা আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ভিসা পেয়ে গেছি, টিকিটের অপেক্ষায় আছি।’
৬ বছর আগে কাঠমান্ডুতে অনুষ্ঠিত সর্বশেষ এসএ গেমসে দুটি ব্রোঞ্জ পেয়েছিল বাংলাদেশ। আগামী বছরের জানুয়ারিতে পাকিস্তানে হবে ২৬ তম এসএ গেমস।

একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
৪৪ মিনিট আগে
খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৩ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
৪ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৪ ঘণ্টা আগে