
গত বছর উইম্বলডনে নোভাক জোকোভিচকে হারিয়ে দেওয়ার পর টেনিস পণ্ডিতেরা বিশ্ব টেনিসে ‘আলকা-রাজ’-এর শুরুর কথা বলেছিলেন। এবারের ইউএস ওপেনে যদিও দ্বিতীয় রাউন্ডে বিদায় নিয়েছেন, তবু কার্লোস আলকারাস বোদ্ধাদের পূর্বানুমানের যথার্থতা প্রমাণ করেছেন বছরের ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডন জিতে।
স্প্যানিয়ার্ড আলকারাসের পর এবার বিশ্ব টেনিসে দিনবদলের গান শোনালেন ইয়ানিক সিনারও। গত পরশু ইউএস ওপেনের পুরুষ এককের একপেশে ফাইনালে ৬-৩, ৬-৪, ৭-৫ গেমে টেলর ফ্রিটজকে হারিয়ে জিতলেন শিরোপা। চলতি বছর ইতালিয়ান এই টেনিস তারকার এই দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জয়ে পরোক্ষে যেন দিলেন এই ঘোষণাটাও—বিশ্ব টেনিস এখন আলকারাস আর সিনারের পদানত!
বছর দুয়েক আগেই টেনিসকে বিদায় জানিয়েছেন রজার ফেদেরার। আগামী মাসেই লেভারকাপ খেলে পাকাপোক্তভাবে কোর্টের বাইরে চলে যাবেন রাফায়েল নাদালও। আর বড় তিনের তৃতীয়জন ৩৭ বছর বয়সী নোভাক জোকোভিচও তাঁর ‘ঝঞ্ঝার মতো উদ্দাম’ রূপটি হারিয়ে ফেলেছেন। এবার ফ্ল্যাশিং মিডোয় বিদায় নেওয়ার পর যদিও সার্বিয়ান তারকার দাবি, অলিম্পিকের সোনার পেছনে ছুটতে গিয়ে তিনি নিঃশেষিত, নিজের সেরাটা দেওয়ার মতো অবস্থায় ছিলেন না। জোকোর যুক্তি মেনে নেওয়ার পরও সত্যিটা এই—‘বিগ থ্রি’র যুগ শেষ! ২০০২ সালের পর এই প্রথম বছরের চারটি গ্র্যান্ড স্লামের একটিও জিততে পারেননি বড় তিনের কেউ।
একটা বছর জোকোভিচের গ্র্যান্ড স্লাম না জেতাটাকে তাঁর শেষের শুরু ধরা যেতে পারে, কিন্তু কোনোভাবেই ‘শেষ’-এর বার্তা হতে পারে না। এটা যেমন ঠিক, তেমনি এটাও ঠিক—বড় তিনের বলয় ভেঙেই বিশ্ব টেনিসে ধূমকেতুর মতো উত্থান আলকারাস ও সিনারের। নাদাল-জোকোভিচ টেনিসে থাকার পরও ২০২২ সালে ইউএস ওপেন জিতে ইতিহাসের সর্বকনিষ্ঠ ‘নাম্বার ওয়ান’ হিসেবে আত্মবিশ্বাস আলকারাসের। তাঁর এই কীর্তির মতো গত পরশুও অনন্য এক কীর্তি গড়লেন সিনার। সেটি কী? একই বছরে ক্যারিয়ারের প্রথম দুটি গ্র্যান্ড স্লাম—অস্ট্রেলিয়ান ও ইউএস ওপেন জয়।
আপাতদৃষ্টে মনে হতে পারে, এ আর কী এমন অর্জন! কিন্তু বাস্তবতা হলো, আন্দ্রে আগাসি কিংবা পিট সাম্প্রাসের তো নয়ই, একই বছরে প্রথম দুটি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড নেই ফেদেরার, নাদাল কিংবা জোকোভিচেরও। ইয়ানিক সিনারের আগে সবশেষ এই কৃতিত্ব দেখিয়েছিলেন গিলের্মো ভিলাস, ১৯৭৭ সালে।
চলতি বছর দুটি গ্র্যান্ড স্লামসহ মোট ৬টি শিরোপা জিতেছেন সিনার। আলকারাস ২টি গ্র্যান্ড স্লামসহ জিতেছেন ৩টি শিরোপা। সিনারের বয়স ২৩, আলকারাসের ২১। এই বয়সেই দুজনের নামের পাশে ১৫ কিংবা তার চেয়ে বেশি শিরোপা।
শুধু গ্র্যান্ড স্লামের হিসাবেই আসি, আলকারাসের শিরোপা ৪টি। ২২ তম জন্মদিনের আগে বড় তিনের কেউই চারটি গ্র্যান্ড স্লাম শিরোপা জিততে পারেননি। চব্বিশতম জন্মদিন উদ্যাপনের পরই গ্র্যান্ড স্লাম ৪ শিরোপার নাগাল পেয়েছিলেন জোকো। ২০০৫ সালে ফ্রেঞ্চ ওপেনে বিজয় নিশান ওড়ানোর পর টানা জিতে গেলেও ৪টি শিরোপা জিততে ২২ পেরিয়েছিল নাদালের। আর কিংবদন্তি ফেদেরারের লেগেছিল ২৩ বছর।
এ হিসাবে গ্র্যান্ড স্লাম জয়ের দ্রুততায় বড় তিনের সবাইকে ছাড়িয়ে আলকারাস। কোর্টে তাঁর কৈশোরীয় চাঞ্চল্য আর শট খেলায় সৃজনশীলতা টেনিস অ্যাথলেটিসিজমে নিয়ে এসেছে নতুন মাত্রা। আর নিখুঁত টেনিস এবং ধারাবাহিকতার সঙ্গে শক্তির সুষম সমন্বয়ে দিন দিন অন্যদের চেয়ে আলাদা হয়ে উঠছেন সিনার। বিশ্ব টেনিসকে শাসনের কী নেই তাঁদের কাছে? একটা পার্থক্য কি সিনারও অনুভব করতে পারছেন না? এ-সম্পর্কিত এক প্রশ্নের জবাবে প্রথম ইতালিয়ান পুরুষ হিসেবে ইউএস ওপেনজয়ী সিনারের উত্তর, ‘নিশ্চিত, এটা কিছুটা হলেও অন্য রকম।’

খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
১ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
২ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৩ ঘণ্টা আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান। মেক্সিকোর টিজুয়ানা বেসক্যাম্প থেকে একটি সংক্ষিপ্ত ফ্লাইটের পর রোববার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন দলটির ফুটবলাররা।
৪ ঘণ্টা আগে