২০২২, ২০২৩ ও ২০২৪—টানা তিনবার ফ্রেঞ্চ ওপেন জিতলেন ইগা শিয়াতেক। আজ রোলাঁ গারোয় মেয়েদের সিঙ্গেলের ফাইনালে ইতালির জেসমিন পাওলিনিকে কোনো পাত্তায় দেননি ২৩ বছর বয়সী এই পোলিশ তারকা। জিতেছেন ৬-২, ৬-১ গেমে।
এ নিয়ে শিয়াতেক ফ্রেঞ্চ ওপেন জিতলেন চারবার। ২০২০ সালে পর শুধু ২০২১ সালে ক্লে কোর্টে শিরোপা জিততে পারেননি। টানা তিন ফ্রেঞ্চ ওপেন জয়ে নতুন কীর্তিও গড়েছেন মেয়েদের শীর্ষ বাছাই। জাস্টিন হেনিনের পর রোলাঁ গারোয় মেয়েদের সিঙ্গেল প্রথমবার টানা তিনবার চ্যাম্পিয়ন হলেন শিয়াতেক। হেনিন এই কীর্তি গড়েছিলেন ২০০৫, ২০০৬ ও ২০০৭ সালে। শিয়াতেকের মতো এই বেলজিয়ানও চারটি ফ্রেঞ্চ ওপেন জিতেছেন। ২০০৩ সালে প্রথমবার ক্লে কোর্ট জয়, পরের বছর শিরোপা ধরে রাখতে পারেননি।
শিয়াতেকের কীর্তি এখানেই শেষ নয়। উন্মুক্ত যুগে মেয়েদের মধ্যে সর্বকনিষ্ঠ হিসেবে প্যারিসে চারবার শিরোপা জিতলেন তিনি। প্রথমবার গ্র্যান্ড স্লামের ফাইনালে ওঠা পাওলিনির বিপক্ষে জয়ের পর ক্লে কোর্টের প্রতি মুগ্ধতায় ঝরল শিয়াতেকের কণ্ঠে, ‘আমি এই জায়গাটিকে ভালোবাসি, এখানে খেলার জন্য আমি প্রতি বছর অপেক্ষা করি।’
রোলাঁ গারোকে ভালো না বেসে উপায় আছে শিয়াতেকের? ক্যারিয়ারে যে পাঁচটি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন তার চারটিই যে এখানে। একটি ইউএস ওপেন (২০২২)। ফ্রেঞ্চ ওপেন হেনিন ও শিয়াতেকের আগে টানা তিনবার শিরোপা জিতেছেন মনিকা সিলস (১৯৯০, ১৯৯১ ও ১৯৯২)। ১৯৬৮ সালে উন্মুক্ত যুগ শুরুর পর এই তিনজন ছাড়া মেয়েদের মধ্যে ক্লে কোর্টে ‘থ্রি পিট’ নেই আর কারও।
আজ ফাইনালে শুরুতে পয়েন্ট হারালেও দ্রুত সামলে ওঠেন। পরের ১২ গেমের মধ্যে ১১ জয়ে নিশ্চিত করেন শিরোপা। ফাইনালে হারলেও ডব্লুটিএ র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে পাওলিনির। ১২ নম্বর থেকে উঠে এসেছেন ৭ নম্বরে। ২৮ বছর বয়সী ইতালিয়ান শিয়াতেককে অভিনন্দন জানিয়ে বলেছেন, ‘এই খেলায় তোমার সঙ্গে এখানে খেলা খুবই কঠিন। তীব্র ১৫ দিন কাটল এবং আজ খুব কঠিন ছিল। তবে আমি নিজেকে নিজেকে সত্যিই অনেক গর্বিত।’

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৭ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩৭ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২ ঘণ্টা আগে