
‘জীবনে, সবকিছুর শুরু ও শেষ আছে’—এই বলে গত অক্টোবরে অবসরের ঘোষণা দিয়েছিলেন রাফায়েল নাদাল। জানিয়েছিলেন ডেভিস কাপ ফাইনালে স্পেনের হয়ে খেলে আনুষ্ঠানিকভাবে বিদায় বললেন টেনিস কিংবদন্তি। তাঁর সেই বিদায় বলার দিনও ঘনিয়ে এল।
মালাগায় ২০ নভেম্বর থেকে শুরু হচ্ছে ডেভিস কাপ। নাদালের ২৩ বছরের ক্যারিয়ারের যতিচ্ছেদ পড়তে যাচ্ছে এখানেই। আবেগাপ্লুত বিদায়ের আগে ৩৮ বছর বয়সী স্পেনিয়ার্ড জিততে চান এই টুর্নামেন্টের শিরোপা। পাঁচ বছর আগে তাঁর নেতৃত্বে মাদ্রিদে ডেভিস কাপ জিতেছিল স্পেন। তবে এবার তিনি ডাবলস নাকি সিঙ্গেলসে খেলবেন সেটি নিশ্চিত করেননি।
তবে সবকিছু নির্ভর করছে ফিটনেসের ওপর। এ নিয়ে গতকাল স্পেনিশ টেনিস ফেডারেশনকে নাদাল বলেছেন, ‘প্রথমে, আমি অনুশীলনে কেমন অনুভব করি সেটি দেখতে হবে। যদি সিঙ্গেলসে জেতার সুযোগ না থাকার মতো মনে হয়, তাহলে খেলব না।’
২২ তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের পর কয়েক বছর ধরে চোটের কারণে বেশির ভাগ সময় কোর্টের বাইরে থাকতে হয়েছে নাদালকে। ফিরলেও স্বরূপে দেখা যায়নি। এ কারণেই ডেভিস কাপের আগে ফিটনেস নিয়ে যত চিন্তা তাঁর। ক্যারিয়ারের সপ্তাহ শুরুর আগে তিনি আরও বলেছেন, ‘যদি প্রস্তুত বোধ না করি, প্রথমেই আমি অধিনায়কের (ডেভিড ফেরার) সঙ্গে কথা বলব। পেশাদার টেনিস খেলোয়াড় হিসেবে ইতিমধ্যেই কয়েকবার তাঁকে বলেছি, আমার শেষ সপ্তাহের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত না নিতে।’
নাদাল জুটি বাঁধবেন কার্লোস আলকারাসের সঙ্গে। এ বছর দুজনে ডাবলসে একসঙ্গে খেলেছেন প্যারিস অলিম্পিকে। পূর্বসূরির অবসর নিয়ে আলকারাস বলেছেন, ‘হয়তো সবচেয়ে বিশেষ টুর্নামেন্টটিই আমি খেলতে যাচ্ছি, রাফার শেষ টুর্নামেন্ট। আমি সত্যিই চায়, তিনি শিরোপা জিতে অবসর নিক। এটা সত্যি আমার জন্য আবেগময় ও বিশেষ টুর্নামেন্ট হতে যাচ্ছে।’

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
১৪ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৩ ঘণ্টা আগে