২৮ মিনিটের টাইব্রেকার, ভাবা যায়? আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো তো এরই মধ্যে টাইব্রেকারকে বলছে ‘পাগলাটে’, ম্যাচকে বলছে অস্ট্রেলিয়ান ওপেন ইতিহাসের অন্যতম সেরা।
কোনো কিছুতেই যখন কাজ হচ্ছিল না, তখন নিজের টেনিস ক্যারিয়ারের সোনালি সময় ফিরিয়ে আনতে বাধ্য হলেন রাফায়েল নাদাল। অবিশ্বাস্য এক ফোরহ্যান্ড শটে ফেললেন স্বস্তির নিশ্বাস। ৮১ মিনিটের স্নায়ুর পরীক্ষায় উতরেই মুষ্টিবদ্ধ হাতে দিলেন ‘ট্রেডমার্ক’ গর্জন।
না, ম্যাচ জিতে নয়; ক্ষণিকের জন্য রণাঙ্গনে রূপ নেওয়া রড লেভার এরিনায় সবে প্রথম সেট জিতেছেন নাদাল। তাতেই অমন উদ্যাপন। স্প্যানিশ মহাতারকা হুংকার ছুড়বেন না-ই বা কেন? শেষ কবে তাঁকে এমন পরীক্ষা দিতে হয়েছে, হয়তো নিজেরও মনে নেই! তবে আদ্রিয়ান মানারিনো নামটা নিশ্চয়ই বহু দিন মনে রাখবেন রেকর্ড ২০টি গ্র্যান্ড স্লাম জয়ী তারকা।
অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডের ম্যাচে আজ বিশ্ব র্যাঙ্কিংয়ের ৬৯ নম্বরে থাকা মানারিনোই যে নাদালের নাভিশ্বাস তুলে ছেড়েছেন। ৩৩ বছর বয়সী ফরাসির বিপক্ষে ৩০ পয়েন্টের টাইব্রেকার নাদাল শেষমেশ জেতেন ১৬-১৪ ব্যবধানে। পরের দুই সেটে অবশ্য রুদ্ররূপেই দেখা গেছে নাদালকে। মানারিনোকে উড়িয়ে দিয়েছেন সরাসরি সেটে। নাদালের পক্ষে ম্যাচের ফল ৭-৬ (১৬-১৪),৬-২, ৬-২।
এ জয়ে পুরুষ এককে সবার আগে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছেন নাদাল। আর তিন ধাপ পেরোলে হয়ে যাবে ২১। রজার ফেদেরার-নোভাক জোকোভিচকে ছাড়িয়ে এককভাবে বনে যাবেন সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম শিরোপার মালিক।
ম্যাচ শেষে স্বপ্নপূরণের কথা নিজেই জানিয়ে রাখলেন নাদাল, ‘মাঝে মাঝে প্রতিপক্ষ এতটাই ভালো খেলে যে নিজেকে দুর্ভাগা মনে হয়। যাই হোক, কোয়ার্টার ফাইনালে উঠতে পেরে খুশি। জানি, (২১তম গ্র্যান্ড স্লাম জিততে হলে) আমাকে খুবই, খুবই ভালো খেলতে হবে। সুযোগ সৃষ্টি করে কাজে লাগাতে হবে। জয় পেতে কষ্ট হলেও বেশ উপভোগ করেছি। পরের ম্যাচগুলোতেও সেরাটা দিয়ে লড়ব।’

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে