
এভাবেও ফিরে আসা যায়—কার্লোস আলকারাজের গত রাতের ম্যাচ দেখে অনেকের এমন কথাই মনে পড়াটা স্বাভাবিক। আর একটু হলেই ম্যাচটা যেখানে হেরে বসতেন, সেখানে জয় তো অনেক দূরের পথ। তবে নিজের ওপর ভরসা রেখে শেষ মুহূর্ত পর্যন্ত লড়েছেন। ফলও পেয়েছেন হাতেনাতে।
রোলা গাঁরোতে গত রাতে আলকারাজ-ইয়ানিক সিনারের ফাইনালটা হয়েছে উত্তেজনাপূর্ণ। প্রথম তিন সেটের মধ্যে দুটিতে জেতায় অনেকটাই এগিয়ে থাকেন সিনার। চতুর্থ সেটে আলকারাজের বিপক্ষে এক পর্যায়ে ৫-৩ গেমে এগিয়ে ছিলেন সিনার। এই গেমে পয়েন্টের হিসেবে ৪০-০ পয়েন্টে এগিয়ে। এমন অবস্থা থেকে তিনটি ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে আলকারাজ টাইব্রেকারে নিয়ে গেলেন সেটটি। এই সেট তো বটেই, শেষ সেটটাও টাইব্রেকারে জিতে এবারের ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতলেন আলকারাজ। অল্পের জন্য রোলাঁ গারো নতুন রাজা পেতে পেতেও পাওয়া হলো না।
রুদ্ধশ্বাস ম্যাচ জয়ের পর আলকারাজ জানিয়েছেন, প্রত্যাবর্তনের গল্প লেখার আত্মবিশ্বাস নিজের ওপর সব সময়ই ছিল। ২২ বছর বয়সী স্প্যানিশ টেনিস তারকা বলেন, ‘সে লাস্ট পয়েন্ট জেতা না অব্দি ম্যাচ শেষ হয়নি। ম্যাচ হারতে একটা পয়েন্ট দূরেই ছিলাম। হ্যাঁ, অনেক সময় গ্র্যান্ড স্লামের ফাইনাল বা অন্য ম্যাচে ম্যাচ পয়েন্টে পিছিয়ে থেকে ঘুরে দাঁড়ায় খেলোয়াড়েরা। গ্র্যান্ড স্লাম ফাইনালে ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে জয়ী খেলোয়াড়দের একজন হতে চেয়েছিলাম।’
ইয়ানিক সিনারের সঙ্গে লড়াইটা যে হাড্ডাহাড্ডি হবে, সেটা আগেই টের পেয়েছিলেন আলকারাজ। তবে প্রতিপক্ষ যিনিই থাকুন, সেটা নিয়ে না চিন্তা করে চ্যাম্পিয়ন হওয়ার চিন্তাই ছিল আলকারাজের মাথায়। ৫ ঘণ্টা ২৯ মিনিটের উত্তেজনাপূর্ণ লড়াই শেষে তাই শেষ হাসি হেসেছেন তিনি। ম্যাচ শেষে ২২ বছর বয়সী স্প্যানিশ টেনিস তারকা বলেন, ‘নিজের ওপর সব সময় বিশ্বাস রাখি। কখনোই নিজেকে নিয়ে সন্দিহান ছিলাম না। আমার মাথায় তখন এক পয়েন্টের চিন্তা ছিল। এক পয়েন্টের পরে আরও এক পয়েন্ট নিয়ে ম্যাচ বাঁচানোর চেষ্টা করেছি। নিজের ওপর বিশ্বাস রেখেছি। এভাবেই আমি ভেবেছি। ম্যাচে আজ (গতকাল) অনেক রুদ্ধশ্বাস মুহূর্ত ছিল। আমি বলতে চাচ্ছি, পাগলাটে এক খেলা হয়েছে।’
আলকারাজকে প্রথম দুই সেটে গতকাল ৬-৪, ৭-৬ গেমে হারিয়েছেন সিনার। যার মধ্যে দ্বিতীয় সেটে সিনার টাইব্রেকারে ৭-৪ গেমে জেতেন। তৃতীয় সেটে আলকারাজ জেতেন ৬-৪ গেমে। এখান থেকেই অসাধারণভাবে ঘুরে দাঁড়ান স্প্যানিশ টেনিস তারকা। টাইব্রেকারে শেষ দুই সেট ৭-৩, ১০-২ গেমে জিতে টানা দ্বিতীয়বারের মতো ফ্রেঞ্চ ওপেন জয়ের কীর্তি গড়েন আলকারাজ। ২২ বছর বয়সে তিনি পাঁচটি গ্র্যান্ড স্লাম জয়ের কীর্তি গড়েছেন। দুইবার করে জিতেছেন ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডন শিরোপা। ইউএস ওপেন জিতেছেন একবার।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
১০ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৪১ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩ ঘণ্টা আগে