রোনালদো, বেনজেমা, নেইমাররা সৌদি প্রো লিগে খেলছেন বলে ফুটবলে দেশটির বিনিয়োগ সহজেই সবার নজর কাড়ে। কিন্তু শুধু ফুটবলই নয়, গলফ, ফর্মুলা ওয়ান কিংবা বক্সিংয়ের পেছনেও কাঁড়ি কাঁড়ি টাকা ঢেলেছে সৌদি আরব। টেনিসেও নয় কি!
মরুর দেশটিতে গিয়ে টেনিসের অনেক তারকাই প্রদর্শনী ম্যাচ খেলে এসেছেন। গ্রহণ করেছেন সৌদির আতিথেয়তা। ফুটবল, গলফ কিংবা বক্সিংয়ের মতো টেনিসেও সুদূরপ্রসারী লক্ষ্য নিয়ে এগিয়েছে তারা। এটিপি কিংবা ডব্লুউটিএর দুয়ারে বারবার ধরনা দিয়েছে দুই সংগঠনের অনুমোদিত কোনো টুর্নামেন্ট জেদ্দা কিংবা রিয়াদে আয়োজনের জন্য। ব্যর্থ হয়ে কখনো কখনো মোটা অঙ্কের অর্থ খরচ করে আয়োজন করেছে প্রদর্শনী ইভেন্ট। নাছোড়বান্দার মতো এই লেগে থাকার সুফল এবার পেয়েছে সৌদি। অ্যাসোসিয়েশন অব টেনিস প্লেয়ার্স (এটিপি) ঘোষণা দিয়েছে, এবারসহ পরের পাঁচটি এটিপি নেক্সট জেনারেশন ফাইনালস হবে জেদ্দায়।
বছরের সেরা অনূর্ধ্ব-২১ পারফরমারদের নিয়ে প্রতিবছর পাঁচ দিনব্যাপী হয় এই টুর্নামেন্ট। ২০১৭ সালের প্রবর্তিত এই টুর্নামেন্টের গত পাঁচটি আসর হয়েছে ইতালির মিলানে। এটিপির সঙ্গে সৌদি টেনিস ফেডারেশনের চুক্তির পর এবার থেকে পাঁচটি টুর্নামেন্ট হবে জেদ্দায়। আগামী ২৮ নভেম্বর থেকে ২ ডিসেম্বর কিংস আবদুল্লাহ স্পোর্টস সিটির ইন্ডোরের হার্ড কোর্টে হবে এবারের টুর্নামেন্ট। সৌদিতে হতে যাওয়া প্রথম আসরের প্রাইজমানি দুই মিলিয়ন ইউএস ডলার, টাকার অঙ্কে যা ২১ কোটি ৮৩ লাখ!
এটিপি জেনারেশন নেক্সট ফাইনালসের চ্যাম্পিয়নদের বলা হয়ে থাকে টেনিসের ভবিষ্যৎ তারা। ২০২১ সালে মিলানে এই টুর্নামেন্ট জেতা কার্লোস আলকারাস অনেক দিন থেকেই পেশাদার সার্কিট দাপিয়ে বেড়াচ্ছেন। ‘নাম্বার ওয়ান’ আলকারাসকে এবার দেখা যাবে সৌদিতেও। দেখা যাবে র্যাঙ্কিংয়ের শীর্ষদশে থাকা আরও কয়েকজন তারকাকেও। পাঁচ বছরের জন্য এই টুর্নামেন্টের আয়োজন স্বত্ব পেয়ে যারপরনাই উচ্ছ্বসিত সৌদি টেনিস ফেডারেশনের সভাপতি আরিজ মুতাবাগানি। ‘ভীষণ গর্বিত’ জানিয়ে বললেন, ‘নেক্সট জেনারেশন এটিপি ফাইনালস আয়োজনের সুযোগ পাওয়াটা ফেডারেশনের দর্শনকে সামনে নিয়ে এসেছে।’
জেদ্দাকে ভেন্যুর অনুমোদন দেওয়ায় এটিপির সিদ্ধান্তে মুতাবাগানি খুশি হতে পারেন, কিন্তু অনেকেই নাখোশ। বিশেষ করে যারা সৌদি সরকারের মানবাধিকার লঙ্ঘন নিয়ে সোচ্চার। দেশটির মানবাধিকার পরিস্থিতির উন্নতি নিশ্চিত না করেই টুর্নামেন্ট আয়োজনের স্বত্ব সৌদিকে দেওয়ার অর্থই হচ্ছে সবকিছু ঠিকঠাক চলছে! আসলেই কী ঠিকঠাক চলছে? টেনিসের সাবেক নাম্বার ওয়ান অ্যান্ডি মারে জানিয়েছেন, এক প্রদর্শনী ইভেন্ট খেলার জন্য সাম্প্রতিক তাঁকে ২০ কোটি ৬৬ লাখ টাকা সাধা হয়েছিল। কিন্তু মারে রাজি হননি।
সমকামিতার স্বীকৃতি না থাকা, বাক্স্বাধীনতার সীমাবদ্ধতা এবং ‘শিরশ্ছেদ’—এর জন্য পশ্চিমাদের কাছে সমালোচিত সৌদি সরকার। এসবের পরও সৌদিকে এটিপির অনুমোদিত টুর্নামেন্ট আয়োজক করতে দেওয়ার পক্ষে এটিপির চেয়ারম্যান আন্দ্রেয়া গউদেনজির যুক্তি, জেদ্দায় নেক্সট জেনারেশন ফাইনালস নতুন নতুন সমর্থককে উদ্দীপিত করবে। এই অঞ্চলের বিশালসংখ্যক তরুণ এবং টেনিসের চারপাশের দর্শকদের একত্রিত করবে।
সৌদি কর্তৃপক্ষ উইমেন টেনিস অ্যাসোসিয়েশনের (ডব্লিউটিএ) সঙ্গেও যোগাযোগ করে আসছে। মেয়েদের মর্যাদাপূর্ণ বর্ষ শেষের ফাইনালসটিও তারা আয়োজন করতে চেয়েছিল। কিন্তু ‘এখনো এ বিষয়েরই সমাধান বাকি’ যুক্তি দেখিয়ে নিরুৎসাহিত করেছে তারা। কিন্তু কত দিন পেট্রো-ডলারের হাতছানি উপেক্ষা করবে!

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
২ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে