চাইলে আরও কয়েক বছর র্যাকেট হাতে খেলাটা চালিয়ে যেতে পারতেন গারবিন মুগুরুজা। কিন্তু সেই সুযোগটা নিলেন না স্পেনের নারী টেনিস তারকা। গতকাল ৩০ বছর বয়সেই টেনিস কোর্ট ছাড়ার ঘোষণা দিয়েছেন সাবেক এক নম্বর নারী তারকা।
গত বছর সাময়িকভাবে টেনিস থেকে বিরতি নিয়েছিলেন মুগুরুজা। মার্চে সময়টা আরও বাড়িয়ে নিয়েছিলেন। কিন্তু এবার স্থায়ীভাবেই টেনিস ছাড়ার ঘোষণা দিলেন। দুই বারের গ্র্যান্ড স্লাম জয়ী বলেছেন, ‘বিদায় বলার সময়টা এসে গেছে। একটি দীর্ঘ এবং সফল ক্যারিয়ারের সমাপ্তি টানার সঠিক সময় এসেছে বলে মনে করছি।’
২০১২ সালে পেশাদার ক্যারিয়ার শুরু করেন ভেনেজুয়েলায় জন্ম হওয়া মুগুরুজা। ৪ বছর পর গ্র্যান্ড স্লাম জয়ের স্বাদ পান। ২০১৬ সালে টেনিস কিংবদন্তি সেরেনা উইলিয়ামসকে হারিয়ে ক্যারিয়ারে প্রথমবার ফ্রেঞ্চ ওপেন জেতেন। পরের বছরই উইম্বলডনের শিরোপাও নিজের করে নেন। এবার হারান সেরেনা বড় বোন ভেনাস উইলিয়ামসকে।
বড় জনকে হারানোর মধ্যে দিয়েই ২০১৭ সালে র্যাঙ্কিংয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেন মুগুরুজা। বিদায় বেলা তাই র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার অনুভূতিও শোনালেন তিনি। তাঁকে দেখে কেউ একজন জানিয়েছিল পেশাদার টেনিস তারকা হবে তিনি। সে সময় লোকটিকে পাগল বলে মনে করেছিলেন এমনটাই বিদায় বেলা জানিয়েছেন মুগুরুজা।
স্পেনের নারী তারকা বলেছেন, ‘২৫ বছর আগে প্রথমবার যখন টেনিস র্যাকেট হাতে নিই কেউ একজন আমাকে বলেছিল আমি নিশ্চিতভাবেই পেশাদার টেনিস খেলোয়াড় হব। রোল্যাঁ গ্যারো এবং উইম্বলডন জিতে সেই স্বপ্ন আমি পূরণ করেছি। বিশ্বের সেরা খেলোয়াড় এবং অনেক এটিপি ফাইনালস জিতেছি। অথচ, সেদিন লোকটিকে পাগল বলে মনে করেছিলাম।’

খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
১ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
২ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৩ ঘণ্টা আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান। মেক্সিকোর টিজুয়ানা বেসক্যাম্প থেকে একটি সংক্ষিপ্ত ফ্লাইটের পর রোববার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন দলটির ফুটবলাররা।
৪ ঘণ্টা আগে