রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্ল্যামকে পাখির চোখ করে এগোচ্ছেন নোভাক জোকোভিচ। আজ তিনি সেই অভিযানে ২০তম বাছাই ফ্রান্সের আদ্রিয়ান মান্নারিনোকে গুঁড়িয়ে নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনাল। মেলবোর্নের গতবারের চ্যাম্পিয়ন জিতেছেন ৬-০,৬-০, ৬-৩ গেমে। সময় নিয়েছেন ১ ঘণ্টার ৪৪ মিনিট।
প্রথম দুই সেটে মান্নারিনোকে কোনো পাত্তাই দেননি শীর্ষ বাছাই জোকোভিচ। জিতেছেন একটি পয়েন্টও না হারিয়ে। এমন জয়ের পর ৩৬ বছর বয়সী সার্বিয়ান তারকা বলেছেন, ‘প্রথম দুই সেট ছিল আমার এখন পর্যন্ত খেলা সেরা।’
রড লেভার অ্যারেনায় একটি রেকর্ড গড়ার দুর্দান্ত সুযোগ ছিল জোকোভিচের সামনে। তবে মান্নারিনো তৃতীয় সেটের দ্বিতীয় গেম জেতায় তার আর হয়নি। পরে অবশ্য আরও দুই গেম জিতেছেন ফ্রান্সের টেনিস তারকা। গ্র্যান্ড স্ল্যামে ১৯৯৩ সালের পর প্রথম খেলোয়াড় হিসেবে কোনো গেম ড্রপ না করেই তিন সেট জয়ের সুযোগ ছিল জোকোভিচের সমানে। শেষ আটে তিনি মুখোমুখি হবেন ১২তম বাছাই টেইলর ফ্রিটজের। ২৬ বছর বয়সী আমেরিকান ফ্রিটজ কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন গতবারের ফাইনালিস্ট স্তেফানোস সিৎসিফাসকে ৭-৬ (৭-৩),৫-৭, ৬-৩,৬-৩ গেমে হারিয়ে।
মেয়েদের সিঙ্গেলে ছুটছেন গত অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপাজয়ী আরিনা সাবেলেঙ্কাও। বেলারুশের মেয়ে আজ নিশ্চিত করেছেন কোয়ার্টার ফাইনাল। মার্গারেট কোর্ট অ্যারেনায় মাত্র ৭০ মিনিট সময় নিয়ে তিনি ৬-৩,৬-২ গেমে হারিয়েছেন অবাছাই আমেরিকান আমান্ডা আনিসিমোভাকে।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে