ক্রিকেট যাঁর নেশা, তাঁকে কি ব্যাট-বল থেকে দূরে রাখা যায়? যায়ওনি। বিশ্ব র্যাংকিংয়ের শীর্ষ নারী টেনিস তারকা অ্যাশলে বার্টি অস্ট্রেলিয়ান ওপেনের মাঝেই ব্যাট-বল নিয়ে মজে গেছেন। আজ সকালে মেলবোর্ন পার্কের করিডোরেই নিজের সাপোর্ট টিমের সদস্যদের সঙ্গে ক্রিকেট খেলায় মেতে ওঠেন তিনি।
দুটি গ্র্যান্ড স্লাম জয়ী বার্টি টেনিসের পাশাপাশি পেশাদার ক্রিকেটার ছিলেন। ব্রিসবেন হিটের হয়ে নারী বিগ ব্যাশ লিগে খেলেছেন তিনি। ক্রিকেটের প্রতি সেই টানটা এখনো রয়ে গেছে ২৫ বছর বয়সী তারকার। সুযোগ পেলেই তাই ব্যাট-বল হাতে তুলে নেন।
অস্ট্রেলিয়ান ওপেনে এরই মধ্যে সেমিফাইনালে উঠেছেন বার্টি। আগামীকাল ফাইনালে ওঠার লড়াইয়ে যুক্তরাষ্ট্রের ম্যাডিসন কিসের মুখোমুখি হবেন তিনি। গতকাল কোয়ার্টার ফাইনালেও আরেক মার্কিনি জেসিকা পেগুলাকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছিলেন বার্টি। পেগুলাকে পাত্তাই দেননি তিনি, জিতেছেন ৬-২,৬-০ গেমে। এমনকি ম্যাচ চলাকালিন টেনিস র্যাকেট নিয়ে লেগ গ্লান্স করার ঢংয়ে বল কোর্টের বাইরে পাঠিয়েছেন বার্টি।
বার্টি যেভাবে এগিয়ে চলেছেন, তাতে ‘ঘরের মেয়ে’ প্রথমবার গ্র্যান্ড স্লাম শিরোপা ঘরেই রাখতে যাচ্ছেন বলে মনে করছেন অনেকে। শেষ চারের লড়াইয়ে নামার আগে নিজেকে যেন নির্ভার রাখতে চাইছেন বার্টি। সে কারণেই টেনিস র্যাকেট রেখে ক্রিকেট স্কিলে শান দিতে দেখা গেছে তাঁকে।
আজ অস্ট্রেলিয়ান ওপেন কর্তৃপক্ষ নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যম পেজে বেশ কয়েকটি ভিডিও পোস্ট করেছে, যেখানে বার্টিকে ব্যাটিং-বোলিংয়ের পাশাপাশি উইকেটকিপিং করতে দেখা গেছে। এ সময় নিজের কিট ব্যাগটিকে স্টাম্প হিসেবে ব্যবহার করেছেন তিনি।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে