টানা ৩৪ ম্যাচে জয়। নারীদের সাম্প্রতিক টেনিসে অবিশ্বাস্যই বটে। যেখানে শ্রেষ্ঠত্বের মসনদ দুই দিনেই বদলে যায়, সেখানে এভাবে ছন্দ ধরে রেখে বাড়তি কৃতিত্ব দাবি করতেই পারেন ইগা সিয়াতেক। টেনিস দুনিয়ায় এই মুহূর্তে সবচেয়ে আলোচিত নাম। দাপট ধরে রেখে উঠেছেন ফ্রেঞ্চ ওপেনের ফাইনালেও। ফাইনালে মার্কিন টিনএজ তারকা কোকো গাফকে হারাতে পারলেই জিতে নেবেন নিজের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম শিরোপাও।
সেমিফাইনালে রাশিয়ান প্রতিপক্ষ দারিয়া কাসাতকিনাকে হারিয়ে সিয়াতেক ছুঁয়েছেন ২০১৩ সালে সেরেনা উইলিয়ামসের গড়া টানা ৩৪ ম্যাচ জয়ের রেকর্ড। ফাইনালে শিরোপা জিততে পারলে ছুঁয়ে ফেলবেন ২০০০ সালে সেরেনার বোন ভেনাসের গড়া টানা ৩৫ ম্যাচ জয়ের রেকর্ড। তবে সিয়াতেকের স্বপ্নের আকাশটা যে আরও উঁচুতে। জয়ের ধারাটা এখনই থামাতে চান না তিনি।
ফাইনালে সিয়াতেকের কাজটা অবশ্য সহজ হবে না। দারুণ নৈপুণ্য দেখিয়ে ফাইনালে উঠেছেন গাফ। বয়স ১৮ পেরোনোর আগেই টেনিসের ভবিষ্যৎ হিসেবে ভাবা হচ্ছে গাফকে। যেকোনো গ্র্যান্ড স্লামে তৃতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ফাইনালে উঠেছেন গাফ। এই মার্কিন তারকাকে শুধু ফাইনালের জন্যই নয়, লম্বা সময়ের জন্য প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছেন সিয়াতেক। বিবিসির এক কলামে সিয়াতেক লিখেছেন, ‘ফাইনালের প্রতিপক্ষ কোকো গাফের খেলা দেখতে আমি পছন্দ করি। সম্ভবত সামনের বছরগুলো এই দ্বৈরথ (সিয়াতেক-গাফ দ্বৈরথ) বিশেষ কিছু হতে যাচ্ছে।’
সিয়াতেক আরও যোগ করে বলেন, ‘কোকো একজন দারুণ সম্ভাবনাময় খেলোয়াড়। আমি আশা করি, সে আরও উন্নতি করবে। আমার মনে হয়, এই টুর্নামেন্ট দেখিয়েছে সে সঠিক পথেই আছে।’
প্রতিপক্ষ সিয়াতেকের প্রশংসায় ভাসলেও ফাইনাল নিয়ে যথেষ্ট সতর্ক গাফ। অবিশ্বাস্য সিয়াতেককে থামাতে হলে যে নিজের সেরাটা উজাড় করে দিতে হবে তা জানা আছে গাফেরও।

যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২০ মিনিট আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের অনেক ম্যাচ একপেশে হবে বলে মনে করেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফারিন। সম্প্রতি তাঁর এমন কথা বিদেশি এক সংবাদমাধ্যমে প্রকাশিত হলে শুরু হয় সমালোচনা। বিশ্বকাপে অংশ নেওয়া ১৩ দল ধুয়ে দিয়েছে উয়েফা সভাপতিকে।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
৪ ঘণ্টা আগে