গাড়িতে ওয়েম্বলি থেকে উইম্বলডনে যেতে সময় লাগে এক ঘণ্টার একটু বেশি সময়। ইউরোর ফাইনাল নিয়ে ব্যস্ততা না থাকলে হয়তো উইম্বলডনের সেন্টার কোর্টের দিকেই চলে যেতেন জর্জিনহো–জর্জিও কিয়েল্লিনিরা। গ্যালারিতে বসে একজনকে সমর্থন দিতেন। ওয়েম্বলিতে যখন কিয়েল্লিনিরা নামবেন ইউরোর ফাইনাল খেলতে, তার আগে উইম্বলডনে আরেক ইতিলিয়ান নামবেন নোভাক জোকোভিচকে হারিয়ে প্রথম গ্র্যান্ড স্লামটা জিততে।
বাংলাদেশ সময় আজ রাত ১টায় ওয়েম্বলিতে মাঠে নামবে ইউরোর দুই ফাইনালিস্ট ইংল্যান্ড আর ইতালি। এর ঠিক ছয় ঘণ্টা আগে অর্থাৎ সন্ধ্যা ৭ টায় উইম্বলডনে বর্তমান চ্যাম্পিয়ন জোকোভিচের মুখোমুখি হবেন ইতালিয়ান মাত্তেও বেরেত্তিনি।
ইতালি ফুটবল দল ফাইনাল খেলছে বলে খানিকটা আড়ালেই পড়ে গেছেন বেরেত্তিনি। তবে তাঁর অর্জনও কম নয়! নিয়মিত বিরতি দিয়ে প্রায়ই ফুটবলে সাফল্য পেয়েছে ইতালি। টেনিসে সেখানে অনেকটাই পিছিয়ে তারা। সেমিফাইনালে বেরেত্তিনি হাঙ্গেরির হুবার্ট হুরকাৎসকে হারিয়ে হয়েছেন অনেক ‘প্রথমের’ সাক্ষী। সেই অচলায়তন ভেঙে প্রায় ৪৫ বছর পর গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠলেন কোনো ইতালিয়ান। এর আগে নারী-পুরুষ মিলিয়ে উইম্বলডনের ফাইনাল খেলা হয়নি কোনো ইতালিয়ানের। বেরেত্তিনি সেটিই করে দেখিয়েছেন।
তবে ফাইনালে জয় পাওয়াটা হয়তো মোটেও সহজ হবে না বেরেত্তিনির সামনে। তার প্রতিপক্ষ সেই জোকোভিচ, যাঁর কাছেই কদিন আগে প্রথম দুই সেটে এগিয়ে হেরে গিয়েছিলেন ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালে।
শুধু ফুটবল-টেনিসেই নয়, ইতালির গৌরবগাথা চলছে সংগীতেও। ১৯৯০ সালের পর এই লন্ডনেই ইউরোভিশন সংগীত প্রতিযোগিতা জিতেছে ইতালি। দেশটির জনপ্রিয় ব্র্যান্ড মানেসকিনের গান জায়গা করে নিয়েছে যুক্তরাজ্যের টপচার্টের সেরা দশে।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে