
ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ডে দুর্দান্ত জয়ে শিরোপা রক্ষার অভিযান শুরু করেছেন কার্লোস আলকারাজ। আজ রোলাঁ গারোঁয় স্প্যানিশ তারকা ইতালির প্রতিযোগী জুলিও জেপিয়েরিকে সরাসরি সেটে ৬-৩, ৬-৪, ৬-২ হারিয়েছেন।
ক্লে কোর্টে প্রায় ২ ঘণ্টার লড়াই শেষে জয়ের উচ্ছ্বাস করেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আলকারাজ। এই জয়ে আলকারাজ তাঁর গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টে প্রথম রাউন্ডে টানা ১৭ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়েছেন।
তবে ম্যাচশেষে আলকারাজ জানিয়েছেন লড়াইটা সহজ ছিল না। স্প্যানিশ তারকা বলেন, ‘এটা ভালো লড়াই ছিল। টুর্নামেন্টের প্রথম রাউন্ড সব সময় সহজ হয় না, বিশেষ করে আপনি যদি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হন। কিন্তু আমি বেশ ভালোভাবেই শুরু করি এবং পুরো ম্যাচজুড়ে ছন্দটা ধরে রাখি। রোলাঁ গারোঁতে এমন শুরুর জন্য আমি সত্যিই গর্বিত।’
দ্বিতীয় রাউন্ডে আলকারাজের প্রতিপক্ষ হবেন হাঙ্গেরিয়ান খেলোয়াড় ফাবিয়ান মারোজসান। যিনি ২০২৩ সালে রোম মাস্টার্সে আলকারাজকে পরাজিত করেছিলেন।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৬ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩৬ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২ ঘণ্টা আগে