পোল্যান্ডের প্রথম নারী হিসেবে ইউএস ওপেন জেতার রেকর্ড গড়লেন ইগা সিয়াতেক। বছরের শেষ গ্র্যান্ড স্লামে ওনস জাবিরকে সরাসরি ৬-২, ৭-৬ (৭-৫) গেমে হারিয়েছেন তিনি।
সিয়াতেক আর্থার অ্যাশ স্টেডিয়ামে শিরোপার লক্ষ্যে নেমে প্রথম সেটে লড়াইয়ের কোনো সুযোগই দেননি জাবিরকে। তিনি ৬-২ গেমে জিতে নেন প্রথম সেট। দ্বিতীয় সেটে বেশ প্রতিদ্বন্দ্বিতা হয়েছে দুই ফাইনালিস্টের মধ্যে। তবে ম্যাচে ঘুরে দাঁড়াতে পারেননি জাবির। তিউনিসিয়ার নারী টেনিস তারকা টাইব্রেকারে ৭-৬ (৭-৫) গেমে হেরে যান সিয়াতেকের কাছে। সরাসরি সেটে জিতে ইউএস ওপেনের নতুন রানি হলেন সিয়াতেক।
ফ্ল্যাশিং মিডোতে জেতার পর ২১ বছর বয়সী সিয়াতেক বলেছেন, ‘এটি এমন কিছু, যা আশা করিনি। আমি গর্বিত, একটু অবাকও। তবে এটি জিততে পেরে খুশি। কারণ টুর্নামেন্ট শুরুর আগে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম।’
দ্বিতীয়বারের মতো গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠেছিলেন জাবির। কিন্তু দুবারেই হতাশা সঙ্গী হয়েছে তাঁর। বছরের শেষ গ্র্যান্ড স্লামে হেরে তিনি বলেছেন, ‘সিয়াতেক সত্যি নিজের মানকে অনেক উঁচুতে নিয়েছে। এটা আমাদের খেলার জন্য ভালো। আমার কাজ চালিয়ে যাব এবং আশা করি তাকে ধরতে পারব। নতুন মৌসুমের জন্য নিজেকে তৈরি করব। আর মনে হচ্ছে, নতুন মৌসুমে ভালো কিছু করতে পারব।’
পোল্যান্ডের নারী টেনিস ইতিহাসের অনেক প্রথমের সঙ্গেই সিয়াতেকের নাম জড়িয়ে রয়েছে। ২০২০ সালে দেশটির প্রথম নারী হিসেবে জিতেছিলেন টেনিস গ্র্যান্ড স্লাম। ক্যারিয়ারের প্রথম অ্যালবামটি জিতেছিলেন ফরাসি ওপেনে। এরপর এ বছর দ্বিতীয়বারের মতো জেতেন লাল দুর্গে। পোল্যান্ডের প্রথম নারী হিসেবে এবার ইউএস ওপেনের ফাইনালে খেলার রেকর্ড গড়েছিলেন। তবে সেখানেই থেমে থাকেননি সিয়াতেক। ফাইনালে জাবিরকে হারিয়ে জিতলেন ক্যারিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্লামও।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে