
ওনস জাবিরকে হারিয়েই জুলাইয়ে ২০২৩ উইম্বলডনের নারী এককের শিরোপা জিতেছিলেন মার্কেতা ভন্দ্রোসভা। সেদিন রুদ্ধশ্বাস লড়াই শেষে প্রথম রানি খুঁজে পেয়েছিল উইম্বলডন। তিন মাসেরও বেশি সময় পর এবার ভন্দ্রোসোভার বিপক্ষে প্রতিশোধ নিয়েছেন জাবির।
ডব্লিউটিএ ফাইনালস টুর্নামেন্টে এস্তাদিও প্যারাডিসাসে গতকাল মুখোমুখি হয়েছিলেন জাবির ও ভন্দ্রোসোভা। প্রথম সেটে ৬-৪ গেমে জিতে যান জাবির। যা প্রায় চার মাস আগে হওয়া উইম্বলডন ফাইনালের প্রথম সেটের ফলের সমান। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেননি ভন্দ্রোসোভা। দ্বিতীয় সেটে ৬-৩ গেমে জিতে যান জাবির। প্রায় চার মাস পর ‘প্রতিশোধের’ ম্যাচে সরাসরি সেটে জিতলেও জাবিরের মুখে ছিল না হাসি। গাজায় যুদ্ধের ভয়াবহ দেখে তিনি কেঁদে ফেলেছেন। টুর্নামেন্ট থেকে পাওয়া অর্থ পুরস্কার ফিলিস্তিনিদের দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ম্যাচ শেষে তিউনিসিয়ান টেনিস তারকা বলেন, ‘বর্তমান বিশ্বে যা হচ্ছে, তাতে আমি খুশি না। আমার খুবই খারাপ লাগছে। একের পর এক বাচ্চা মারা যেতে দেখে খুবই খারাপ লাগছে। এটা খুবই হৃদয়বিদারক। ফিলিস্তিনিদের সাহায্য করতে আমার পুরস্কারের কিছু অংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
গাজায় ইসরায়েলি সহিংসতায় কমপক্ষে ৮৮০৫ ফিলিস্তিনি মারা গেছে। যার মধ্যে রয়েছে ৩৬৪৮ শিশু। সামাজিকমাধ্যমে প্রতিনিয়ত দেখা যাচ্ছে এসব সহিংসতার ঘটনা। জাবির বলেন, ‘ভিডিও, ফটো নিয়মিত আপনি দেখতে পাবেন। এতে আমি ঠিকমতো ঘুমোতে পারছি না। এ কারণে সামাজিকমাধ্যম থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করছি।’

খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
১ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
২ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৩ ঘণ্টা আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান। মেক্সিকোর টিজুয়ানা বেসক্যাম্প থেকে একটি সংক্ষিপ্ত ফ্লাইটের পর রোববার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন দলটির ফুটবলাররা।
৪ ঘণ্টা আগে