৩৬ বছর বয়সেও অনবদ্য নাদাল। ২২তম গ্র্যান্ড স্লাম জিতে নিজেকে ছাড়িয়ে যাওয়ার পথে নাদাল জিতেছেন ১৪তম ফ্রেঞ্চ ওপেন শিরোপা। চোটাক্রান্ত নাদাল অনিশ্চয়তা সঙ্গে নিয়েও ছুটছেন দারুণভাবে। থামছে না নাদালের প্রশংসাও। এবার টেনিস কোচ ইভান জুবিসিচ ফ্রেঞ্চ ওপেনের কোর্ট লাল দুর্গের রাজা নাদালের নামে করার দাবি জানিয়েছেন।
ইভান জুবিসিচের অন্য পরিচয় তিনি আরেক টেনিস কিংবদন্তি রজার ফেদেরারের কোচ। তাঁর এক টুইট সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সোমবার জুবিসিচ নাদালের রেকর্ড শিরোপা জয়ের কীর্তিকে অভিবাদন জানিয়ে টুইটটি করেছেন। তিনি লিখেছেন, ‘অনেক পেশাদার খেলোয়াড়ের সৌভাগ্য হয়নি রোলা গাঁরোতে ১৪ বার খেলার। আর নাদাল চ্যাম্পিয়নই হয়েছেন ১৪ বার। এমন কৃতিত্বের প্রশংসা করার ভাষা আমার জানা নেই। শুধু এটুকু বলতে পারি, প্যারিসের মূল কোর্টটি নাদালের নামে হওয়া উচিত। এখন যদিও ফিলিপে চ্যাট্রিয়ারের নামে আছে। তবে কোর্টের নাম বদল হলে তিনিও বোধ হয় কিছু মনে করবেন না। অবশ্য রোলা গাঁরোর চত্বরে নাদালের একটা মূর্তি আছে। কিন্তু ফরাসি ওপেনে ওর কীর্তির তাৎপর্য বোঝানোর জন্য সেটা যথেষ্ট নয়।’
স্পেনের সংবাদমাধ্যমের প্রতিবেদনে এসেছে, ‘নাদালের বাঁ-পায়ের টিস্যু নাকি শুকিয়ে যাচ্ছে।’ এরপরও অবশ্য নাদাল তৃপ্ত নন। ২২টি গ্র্যান্ড স্লামের মালিক নাদালের লক্ষ্য এবার উইম্বলডন। দুইবার ঘাসের কোর্টের চ্যাম্পিয়ন বলেছেন, ‘উইম্বলডন আমাকে আকর্ষণ করে। তা ছাড়া আমার কাছে একই বছরে টানা তিনটি গ্র্যান্ড স্লাম জেতার সুযোগ আছে। এখন চোটই চিন্তার বিষয়। একটা পায়ে কোনো সাড়া পাই না। এখন দেখি মন চাইলেও শরীর সায় দেয় কি না!’
চ্যাম্পিয়ন হওয়ার পর গত সোমবার নাদাল রীতি মেনে আইফেল টাওয়ারের সামনে ফটোসেশন করেন। পরে সংবাদমাধ্যমকে বলেন, ‘আইফেল টাওয়ার আমার খুবই পছন্দের স্থান। এখানে আগেও এসেছি। তবে এবারেরটা বিশেষ কিছু। কারণ চ্যাম্পিয়ন হওয়ার পথে র্যাঙ্কিংয়ে প্রথম দশে থাকা চারজনকে হারিয়েছি।’

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে