রজার ফেদেরারের বিদায়ের পর এবার লেভার কাপ থেকে নিজেকে সরিয়ে নিলেন রাফায়েল নাদাল। কাল ম্যাচ শেষে টুর্নামেন্ট থেকে সরে যাওয়ার কথা জানিয়েছেন স্প্যানিশ টেনিস তারকা।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে নিজেকে সরিয়ে নেওয়ার কারণ ব্যাখ্যা করেছেন নাদাল। সর্বোচ্চ ২২ গ্র্যান্ড স্ল্যামের মালিক বলেন, ‘কিছুই ভালোমতো হচ্ছে না। সময়টা আমার খারাপ যাচ্ছে। ঠিকমতো ঘুমোতে পারিনি। খুবই বিমর্ষ লাগছিল। ভাগ্য ভালো, এখন সবকিছু ঠিক আছে।’
এদিকে নাদালের পরিবর্তে লেভার কাপে খেলবেন ক্যামেরন নোরি। আর ফেদেরারের পরিবর্তে খেলবেন মাত্তেও বেরেত্তিনি। আজ সকালে লেভার কাপ কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যক্তিগত কারণে রাফায়েল নাদাল নিজেকে সরিয়ে নিয়েছেন। তাঁর (নাদাল) পরিবর্তে খেলবেন ক্যামেরন নরি। রজার ফেদেরারের পরিবর্তে খেলবেন মাত্তেও বেরেত্তিনি।
কাল লেভার কাপের প্রথম দিনে টেনিসকে বিদায় জানান ফেদেরার। ফেদেরারের সঙ্গে জুটি বেঁধেছিলেন নাদাল। নাদাল-ফেদেরার জুটি মুখোমুখি হয়েছিল জ্যাক সো-ফ্রান্সিস তিয়াফো জুটির। ফেদাল জুটি হেরেছেন ৪-৬,৭-৬ (৭ /২), ১১-৯ গেমে।

ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
৭ মিনিট আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে শেষ পর্যন্ত যেতেই হলো ইরান ফুটবল দলকে। বেস ক্যাম্প মেক্সিকোতে হলেও ইরানের বিশ্বকাপের ম্যাচগুলো পড়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন মুলুকে পৌঁছে খোদ আয়োজকদের ওপর ক্ষোভ ঝাড়লেন ইরান দলের প্রধান কোচ আমির ঘালেনি। সরাসরি না বললেও দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের দিকেই ইঙ্গিত করেছেন তিনি।
২ ঘণ্টা আগে
একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
২ ঘণ্টা আগে