সাংহাই মাস্টার্সের ফাইনালে উঠেছেন দুই প্রজন্মের দুই তারকা, ‘বড় তিন’-এর শেষ প্রতিনিধি সার্বিয়ার নোভাক জোকোভিচ ও বিশ্ব টেনিসের নতুনের কেতন ওড়ানো ইতালির ইয়ানিক সিনার।
গতকাল সেমিফাইনালে সার্বিয়ান নোভাক জোকোভিচ ৬-৪, ৭-৭ (৮/৭) গেমে যুক্তরাষ্ট্রের টেলর ফ্রিটজকে হারিয়ে সাংহাই মাস্টার্সের ফাইনালে উঠেছেন। অন্য সেমিফাইনালে ইতালির ইয়ানিক সিনার ৬-৪, ৭-৫ গেমে হারিয়েছেন চেক প্রজাতন্ত্রের টমাস ম্যাখাককে। আজই টুর্নামেন্টের ফাইনাল।
আজ জিতলে এটিপি শিরোপার ‘সেঞ্চুরি’ করবেন নোভাক জোকোভিচ। এখন তাঁর এটিপি শিরোপা ৯৯টি। তার চেয়ে বেশি শিরোপা আছে শুধু দুজনের—জিমি কনর্সের ১০৯টি ও রজার ফেদেরারের ১০৩টি। ছেলেদের টেনিসের আলোচিত এই একটি রেকর্ড, যেখানে এক কিংবা দুয়ে নেই জোকোভিচ। তবে টেনিসকে বিদায় বলার আগেই যে তিনি রেকর্ড বইয়ের এই পাতাতেও সবার ওপরে নাম লেখাবেন, সেটা আশা করাই যায়। সে পথেই অন্তত এগিয়ে যাচ্ছেন জোকোভিচ; অপেক্ষায় শিরোপার সেঞ্চুরি পূরণের। আর সিনার জিতলে এটা হবে তাঁর ১৮তম এটিপি শিরোপা। ফাইনালে উঠেই অবশ্য একটা সুখবর পেয়েছেন সিনার; র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করা নিশ্চিত হয়েছে তাঁর।
পেশাদার সার্কিটে এ পর্যন্ত ৭ বার মুখোমুখি হয়েছেন জোকোভিচ-সিনার। জয়ের পাল্লাটা হেলে জোকোভিচের দিকে, জিতেছেন ৪ বার। তবে সিনার এই ভেবে তৃপ্তি পেতে পারেন যে সবশেষ ৪ সাক্ষাতের ৩ বারই জিতেছেন তিনি।

খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
১ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
২ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৩ ঘণ্টা আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান। মেক্সিকোর টিজুয়ানা বেসক্যাম্প থেকে একটি সংক্ষিপ্ত ফ্লাইটের পর রোববার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন দলটির ফুটবলাররা।
৪ ঘণ্টা আগে