অভিজ্ঞ নোভাক জোকোভিচ, আর নতুন প্রজন্মের কেতন ওড়ানো কার্লোস আলকারাসের স্বপ্নের ফাইনাল এবার আর ফ্ল্যাশিং মিডোয় হচ্ছে না। শুরু থেকে সবকিছু ঠিকঠাক মতোই এগোচ্ছিল। কিন্তু সেমিফাইনালের বৈতরণি আর উতরাতে পারলেন না স্প্যানিশ আলকারাস। তাঁর আর ফাইনালের মাঝে দেয়াল তুলে দিলেন রাশিয়ার দানিল মেদভেদেভ। গতকাল মধ্যরাতে ৭-৬ (৭ /৩),৬-১, ৩-৬,৬-৩ গেমে শীর্ষ বাছাই আলকারাসকে হারিয়ে ফাইনালে উঠেছেন তৃতীয় বাছাই মেদভেদেভ।
সোমবারের পুরুষ এককের ফাইনালে মেদভেদেভের প্রতিপক্ষ দ্বিতীয় বাছাই, ২৪ তম গ্র্যান্ড স্লাম শিরোপা প্রত্যাশী নোভাক জোকোভিচ। সেমিফাইনালে যিনি গতকাল ৬-৩,৬-২, ৭-৬ (৭ /৪) গেমে হারিয়ে দিয়েছেন স্বাগতিক প্রতিযোগী ব্ল্যাক শেলটনকে। এই জয়ে অনন্য এক রেকর্ডের জন্ম দিয়েছেন ৩৬ বছর বয়সী জোকোভিচ। বয়োজ্যেষ্ঠ খেলোয়াড় হিসেবে একই বছরের সব কটি গ্র্যান্ড স্লামের ফাইনাল খেলা খেলোয়াড় এখন তিনিই।
ফাইনালে উঠে ২৭ বছর বয়সী মেদভেদেভ কোনো রেকর্ড গড়েননি। তবে এই বছরটাকে এরই মধ্যে নিজের অর্জনের সেরা বছরের রূপ দিয়েছেন। দুটি ১০০০ মাস্টার্স জিতেছেন, সব শুদ্ধ এটিপি শিরোপা ৫ টি। ইন্ডিয়ান ওয়েলসের ফাইনালেও খেলেছেন, এবার উঠলেন ইউএস ওপেনের ফাইনালেও। এই ফাইনালে কে জিতবে সেটি পরের কথা, তবে সেমিফাইনালে আলকারাসের বিপক্ষে যেভাবে নিজেকে নিংড়ে দিয়েছেন, তাতে জোকোর ২৪ শিরোপার পথে তিনি যে কাঁটা হয়ে দাঁড়াবেন তাতে কোনো সন্দেহ নেই। সেমিফাইনালে অবিশ্বাস্য খেলেছেন মেদভেদেভ। নিজের পারফরম্যান্সে মুগ্ধ মেদভেদেভই, ‘ভেবেছিলাম ১০ নম্বরের মধ্যে ১১ তুলতে হবে। কিন্তু আমি ১০–এর মধ্যে ১২ তুলেছি, শুধু তৃতীয় সেটটি বাদে। সত্যি বলতে, আলকারাস অবিশ্বাস্য খেলোয়াড়! তাকে হারাতে নিজের সামর্থ্যেরও বেশি দিতে হয় এবং আমি সেটাই দিয়েছি।’
আর ফাইনালে উঠে জোকোভিচ বলছেন, ‘আরও একটি গ্র্যান্ড স্লাম ফাইনাল। তবে আমি এখানে দাঁড়িয়েই খুশি হতে চাই না।’ ফাইনাল জিতলে নিজেকে নতুন উচ্চতায় তুলবেন জোকোভিচ, ছুঁয়ে ফেলবেন নারী-পুরুষ মিলিয়ে সবচেয়ে বেশি ২৪টি গ্র্যান্ড স্লাম শিরোপাজয়ী মার্গারেট কোর্টকে।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে