মঞ্চটা আগেই প্রস্তুত ছিল ইউএস ওপেনের দুই ফাইনালিস্ট কোকো গফ ও আরিয়ানা সাবালেঙ্কার সামনে। যিনি জিতবেন তিনিই হবেন বছরের শেষ গ্র্যান্ড স্লামের নতুন রানি। ঘরের দর্শকের সামনে শেষ হাসিটা হাসলেন মার্কিন যুক্তরাষ্ট্রের টেনিস তারকা কোকো।
আর্থার অ্যাশ স্টেডিয়ামে সাবালেঙ্কাকে ২-৬, ৬-৩ ও ৬-২ গেমে হারিয়ে প্রথমবারের মতো গ্র্যান্ড স্লাম জিতেছেন কোকো। আগের সর্বোচ্চ সাফল্য ছিল গত বছর ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে রানারআপ হওয়ায়। এবার নিজ দেশের গ্র্যান্ড স্লামে নতুন রানির খেতাব পেলেন তিনি।
শুরুটা অবশ্য ভালো ছিল না কোকোর। প্রথম সেটে সাবালাঙ্কার কাছে উড়ে যান তিনি। দ্বিতীয় বাছাই বেলারুশের টেনিস তারকা ২-৬ সেটে তাঁর বিপক্ষে জয় পায়। তবে ম্যাচে ফিরতে সময় নেননি উদীয়মান কোকো। পরে দুই সেটে এবার প্রতিপক্ষকেই উড়িয়ে দেন তিনি। দ্বিতীয় সেট ৬-৩ ব্যবধানে জিতে ম্যাচে সমতায় ফেরেন। আর তৃতীয় ও চ্যাম্পিয়নশিপ নির্ধারণী সেটে আরও দাপটের সঙ্গে জয় পান সদ্য কৈশোর পেরোনো তারকা। ৬-২ গেমে জিতে চ্যাম্পিয়ন হন তিনি। এতে করে টেনিস কিংবদন্তি সেরেনা উইলিয়ামসের পর প্রথম মার্কিন টিনএজার হিসেবে ইউএস ওপেন জয়ের কীর্তিও গড়লেন কোকো।
ম্যাচ শেষে কোকোর বিশ্বাসই হচ্ছিল না তিনি ইউএস ওপেনের চ্যাম্পিয়ন হয়েছেন। অনুভূতি জানাতে গিয়ে ১৯ বছর বয়সী তারকা বলেছেন, ‘যখন বাবাকে জড়িয়ে ধরি, তখন তাঁর মুখ দেখিনি। কারণ, তিনি আমাকে জড়িয়ে ধরেছিলেন। তবে ওনার কান্না শুনতে পেরেছি। জীবনে কখনো মানুষটাকে কাঁদতে দেখিনি। আর জানতাম আমি হারি কিংবা জিতি, আমার মা কাঁদবেনই। নিজেকে সব সময় বলছিলাম, হে সৃষ্টিকর্তা, এটা কি আসলেই সত্যি?’

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে