
২০২৫ অস্ট্রেলিয়ান ওপেনের বাছাইপর্ব এরই মধ্যে শুরু হয়ে গেছে। তবে নোভাক জোকোভিচ মাঠে নামছেন পরশু। মেলবোর্নের রড লেভার অ্যারেনায় নামার আগে তিনি ৩ বছর আগের ঘটনা নিয়ে স্মৃতিচারণ করেছেন। ২৪ গ্র্যান্ড স্লামজয়ী টেনিস তারকা অস্ট্রেলিয়ার খাবারে ‘বিষক্রিয়ার’ অভিযোগ তুলেছেন।
যুক্তরাষ্ট্রের অন্যতম বিখ্যাত জিকিউ ম্যাগাজিন গতকাল জোকোভিচের একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে। ২০২২ সালে অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে গিয়ে খাবার নিয়ে কী অভিজ্ঞতা হয়েছিল, সেটা জিকিউ ম্যাগাজিনে তাঁর সাক্ষাৎকারে জানা গেছে। ২৪ গ্র্যান্ড স্লামজয়ী টেনিস তারকা সেই সময়ের ভয়ংকর এক তথ্য সামনে এনেছেন। জোকোভিচ বলেন,‘স্বাস্থ্যগত সমস্যায় ভুগছিলাম (২০২২ সালে)। মেলবোর্নের হোটেলে এটা বুঝতে পারি। যে খাবার দেওয়া হয়েছিল, সেটা খেয়ে বিষক্রিয়ায় ভুগছিলাম। সার্বিয়ায় ফেরার পর সেটা ধরতে পেরেছি। সবার সামনে কখনো সেটা বলিনি। তবে তখন শরীরে উচ্চমাত্রার ধাতব ছিল বলে টের পেয়েছিল।সিসা ও পারদ ছিল উচ্চমাত্রায়।’
অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র বিভাগের এক মুখপাত্র জোকোভিচের খাবার নিয়ে বিষক্রিয়ার অভিযোগের ব্যাপারে জানিয়েছেন, ব্যাপারটি গোপনীয় হওয়ায় ব্যক্তিগত এসব ব্যাপারে মন্তব্য করা সম্ভব নয়। জর্জ ইনস্টিটিউট ফর গ্লোবাল হেলথের ‘ফুড পলিসি’ নিয়ে কাজ করা ড্যামিয়ান ম্যাগাঞ্জা বলেন, ‘এটা খুব বাজে অভিযোগ। এটা হতে পারে (বিষক্রিয়া)। তবে সম্ভাবনা খুব। যতটা দীর্ঘ সময় তিনি সেখানে ছিলেন, তখন সেই খাবারগুলো বানানো হয়েছিল। আমার জানা মতে অন্যান্য রিপোর্টও আর হয়নি পরে।’ জোকোভিচ যে হোটেলে ২০২২ সালে, সেই পার্ক হোটেলের সঙ্গে লিজ চুক্তি হয়েছিল। আটকে থাকা ব্যক্তিদের জন্য তখন দুপুর ও রাতে সতেজ খাবার দেওয়া হয়েছিল।
২০২২ সালে করোনার টিকে নিতে চাননি জোকোভিচ। অস্ট্রেলিয়ান ওপেন খেলতে অস্ট্রেলিয়ায় যাওয়ার পর তাঁর ভিসা বাতিল করা হয়েছিল। জোকোভিচকে একটি ডিটেনশন হোটেলে আটকেও রাখা হয়েছিল। তখন আইনি লড়াইয়ে নামলেও সেটা কোনো কাজে আসেনি। টুর্নামেন্ট শুরুর আগেই দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল।
ক্যারিয়ারে ২৪ গ্র্যান্ড স্লামের মধ্যে সর্বোচ্চ ১০ বার জোকোভিচ জিতেছেন অস্ট্রেলিয়ান ওপেন। এই টুর্নামেন্টে সবশেষ এককভাবে জিতেছেন ২০২৩ সালে। যুক্তরাষ্ট্রের নিশেষ বাসাভারেড্ডির বিপক্ষে পরশু খেলতে নামেন জোকোভিচ।

খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
১ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
২ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৩ ঘণ্টা আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান। মেক্সিকোর টিজুয়ানা বেসক্যাম্প থেকে একটি সংক্ষিপ্ত ফ্লাইটের পর রোববার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন দলটির ফুটবলাররা।
৪ ঘণ্টা আগে