সর্বোচ্চ গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড অনেক আগেই গড়েছেন নোভাক জোকোভিচ। পুরুষ টেনিসে সর্বোচ্চ ২৪ গ্র্যান্ড স্লাম জিতে সবার শীর্ষে তিনি। এবার আরেকটি প্রথমের জন্ম দিয়েছেন সার্বিয়ান টেনিস তারকা।
প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে চার গ্র্যান্ড স্লামে ১০০ কিংবা তার বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন জোকোভিচ। অস্ট্রেলিয়ান ওপেন বাদে অন্য তিন গ্র্যান্ড স্লামেই ১০০ ম্যাচ খেলার মাইলফলক অনেক আগেই স্পর্শ করেছেন তিনি। এবার বছরের প্রথম গ্র্যান্ড স্লাম খেলতে নেমে চক্রপূর্ণ করলেন টেনিসের শীর্ষ বাছাই।
অস্ট্রেলিয়ান ওপেনে সেঞ্চুরি করার আগে ইউএস ওপেনে খেলেছেন ১০১ এবং উইম্বলডনে ১০৩ ম্যাচ। আর সর্বোচ্চ ১০৮ ম্যাচ খেলেছেন ফ্রেঞ্চ ওপেনে। রোলাঁ গারোকে পেছনে ফেলার কোনো সুযোগ এবার না থাকলেও বাকি দুই গ্র্যান্ড স্লামকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন জোকোভিচ। কেননা বছরের প্রথম গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠতে পারলে তাঁর ম্যাচ সংখ্যা হবে ১০৪টি।
মেলবোর্ন পার্কে মাইলফলক ছোঁয়ার রাতকে জয় দিয়ে স্মরণীয় করে রেখেছেন জোকোভিচ। চতুর্থ রাউন্ডের ম্যাচে প্রতিপক্ষ টমাস মার্টিন এচেভেরিকে হারিয়ে শেষ ষোলোতেও উঠেছেন তিনি। প্রথম রাউন্ডে তিনবারের গ্র্যান্ড স্লামজয়ী অ্যান্ডি মারেকে হারিয়ে চমক দেখানো আর্জেন্টাইন তারকাকে সরাসরি ৬–৩,৬–৩, ৭–৬ (৭–২) সেটে হারিয়েছেন জোকোভিচ।
২৫ গ্র্যান্ড স্লাম জয়কে পাখির চোখ করা জোকভিচের এটি অস্ট্রেলিয়ান ওপেনে ৯২ তম জয়। দুর্দান্ত এই জয়কে মেলবোর্ন পার্কে এখন পর্যন্ত খেলা সেরা পারফরম্যান্স বলে মনে করছেন তিনি। ৩৬ বছর বয়সী তারকা বলেছেন, ‘এখন পর্যন্ত এই টুর্নামেন্টে খেলা আমার সেরা পারফরম্যান্স এটি। যেভাবে পুরো ম্যাচ খেলেছি তাতে আমি খুবই খুশি। বিশেষ করে প্রথম দুই সেটের পারফরম্যান্স।’

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
১৪ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৩ ঘণ্টা আগে