
মানসিক অবসাদে ভুগতে থাকা সিমোন বাইলস বেশ আলোচিত ছিলেন টোকিও অলিম্পিকে। বেশ কিছু ইভেন্ট থেকে নাম প্রত্যাহার করেছিলেন চারটি অলিম্পিক সোনাজয়ী মার্কিন জিমন্যাস্ট।
অনেক দিন হলো মানসিকভাবে বিপর্যস্ত থাকার ব্যাপারটি এত দিন গোপন রাখলেও এবার মুখ খুললেন বাইলস। সেটাও ভরা আদালতে। অবসাদের কারণ হিসেবে ২৪ বছরের তরুণী উল্লেখ করেছেন যৌন হয়রানিকে।
যুক্তরাষ্ট্র নারী জিমন্যাস্ট দলের সাবেক চিকিৎসক ল্যারি ন্যাসারের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছেন বাইলস।
শুধু বাইলস নন, ১৮ বছর ধরে ন্যাসারের শিকার হয়েছিলেন আরও অনেক নারী জিমন্যাস্ট। এ নিয়ে মামলা করা হয় ২০১৫ সালে। সেই মামলার সাক্ষ্য দিতে যুক্তরাষ্ট্রের পুরো ব্যবস্থাকেই দুষলেন বাইলস।
সিনেট জুডিসিয়ারি কমিটির সামনে তিনি বলেছেন, ‘সত্যি কথা বলতে ল্যারি ন্যাসারকে যেমন আমি দোষ দিচ্ছি, একইভাবে দোষ দিচ্ছি আমাদের গোটা ব্যবস্থাটাকে। তার জন্যই ন্যাসার দিনের পর দিন এই কুকর্ম করে যাওয়ার সুযোগ পেয়েছে। আমাদের জিমন্যাস্টিক্স, অলিম্পিক, প্যারালিম্পিক সংস্থা নিজেদের কাজ ঠিকমতো করেনি। তদন্ত সংস্থা এফবিআই অন্ধের বেশ ধরে ছিল। তারা দায়িত্ব পালন করলে এত দিন ধরে একই অপরাধ ঘটত না।’

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৪৩ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
১ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩ ঘণ্টা আগে