
বিজয় দিবস কাবাডির পুরুষ বিভাগে ‘খ’ গ্রুপ থেকে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ বিমানবাহিনী ও বাংলাদেশ নৌ বাহিনী। বিমানবাহিনী আজকের শেষ ম্যাচে বাংলাদেশ জেলকে ৫৭-২২ পয়েন্টে হারিয়েছে। প্রথমার্ধে বিমানবাহিনী ২৮-১২ পয়েন্টে এগিয়ে ছিল। ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন বিমানবাহিনীর দীপায়ন।
বিমানের পাশাপাশি নৌ বাহিনীও শেষ চারে নাম লিখিয়েছে। নৌ বাহিনী গতকাল ৫৪-২১ পয়েন্টে বাংলাদেশ জেলকে হারিয়েছিল। দুই ম্যাচ পরাজয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ জেল।
এর ফলে বিজয় দিবস কাবাডির পুরুষ বিভাগের সেমির চার দলই চূড়ান্ত হলো। এর আগে ‘ক’ গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করে সেনাবাহিনী ও পুলিশ।

মুশফিকুর রহিমের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা কাজ করছিল গত কয়েক দিন ধরেই। সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে যুদ্ধাবস্থার মধ্যে পড়ে গিয়েছিলেন তিনি। অবশেষে আজ সকালে দেশে ফিরেছেন বাংলাদেশের অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটার।
৮ মিনিট আগে
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রবাসী খেলোয়াড়দের জাতীয় দলে ভেড়ানোর প্রচেষ্টা আরও এক ধাপ এগিয়েছে। চলতি মাসে অনুষ্ঠিতব্য সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে মাঠে নামার অপেক্ষায় আছেন দুই যমজ ভাই রোনান সুলিভান ও ডেক্লান সুলিভান।
৩৮ মিনিট আগে
চার-ছক্কার বন্যা, অর্থের ঝনঝনানি, জাঁকজমকপূর্ণ আয়োজন—সব মিলিয়ে আইপিএলকে ঘিরে ভক্ত-সমর্থকদের আগ্রহ থাকে তুঙ্গে। বিশ্বের কোটি কোটি ক্রিকেটপ্রেমীর চোখও থাকে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে আইপিএলের মতো একটা আবহ তৈরির চেষ্টা করা হয়েছিল। তবে
৪৩ মিনিট আগে
এশিয়ার মাঠে কি কোনো এশিয়ার দলই সেমিফাইনালে থাকবে না—কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগে এমন প্রশ্ন উঁকি মারছিল ক্রিকেটপ্রেমীদের মনে। শেষ পর্যন্ত সব প্রশ্নের উত্তর মিলেছে। সঞ্জু স্যামসনের ঝোড়ো ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে সেমিতে উঠেছে ভারত। তবে
১ ঘণ্টা আগে